'ক্লিন চট্টগ্রাম গ্রিন চট্টগ্রাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য নগরের যানবাহনগুলোতে ‘ক্লিন চট্টগ্রাম গ্রিন চট্টগ্রাম’ লেখা স্টিকার লাগানো শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের ওয়াসা মোড়ে একটি বাসে স্টিকার লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে ২৪ অক্টোবর যে কর্মসূচি শুরু করা হয়েছে, তারই অংশ হিসেবে সচেতনতা সৃষ্টির জন্য গাড়িতে স্টিকার লাগানো হচ্ছে।
অনুষ্ঠানে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের আঞ্চলিক পরিচালক সৌমেন মিত্র উপস্থিত ছিলেন।