'নিজেদের স্বার্থে বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন'
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেছেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার উৎস হচ্ছে বনাঞ্চল। বনাঞ্চল না থাকলে মানুষ বেেঁচ থাকতে পারবে না। বনাঞ্চল বিপন্ন হলে ভয়াবহ দূর্যোগের সৃষ্টি হবে। নিজেদের স্বার্থে বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন।’
১৩ জানুয়াির বিকেলে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের সহব্যবস্থাপনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন। উপজেলা পরিষদ সড়কের আইসিডিডিআরবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। বিশেষ অতিথি মো. শাহ-ই-আলম, আহাম্মদ হোসেন ভূঁইয়া, মো. আতিক উল্লাহ, মোহাম্মদ হোসেন ও মো. সাইফুর রহমান।
ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য কমিটিতে ফরিদ উদ্দিন চৌধুরীকে সভাপতি, সাহাব উদ্দিনকে সহসভাপতি, পদাধিকার বলে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা সাধারণ সম্পাদক ও এলমুন নাহারকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। এ ছাড়া মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটিতে দুই বছরের জন্য সভাপতি পদে আবুল হোসেন, সহসভাপতি পদে মো. বাহাদুর হক, কোষাধ্যক্ষ পদে কামরুন্নেছা বেগম মনোনীত হন।