শুভ সকাল। আজ ২৫ মে, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ২০২৫ সালের জুলাইয়ে এম জুবায়দুর রহমানকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর পর থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তখন গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।
বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সমঝোতা আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় অগ্রগতির কথা বলেছেন। বিস্তারিত পড়ুন...
রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় করা মামলার বিচারকাজ খুব সম্ভবত পাঁচ-সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজকের (রোববার) মধ্যে এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে। এই অপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে যা যা করা দরকার, সরকার তা-ই করবে। বিস্তারিত পড়ুন...
সারা বছরে নারী ক্রিকেটারদের ব্যস্ততা থাকে কমই। এখন বিভিন্ন নারী ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগ খুব একটা মেলে না। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জানালেন, এসব সুযোগ যেন তাঁদের জন্য আসে এ জন্যও বিশ্বকাপে নজর কাড়তে চান তাঁরা। বিস্তারিত পড়ুন...
ছেলের অভিভাবকদের কেউ তাঁকে ‘দীপা আপা’, কেউ ‘দীপা ভাবি’ বলে ডাকেন। ‘এটা আমাদেরই গল্প’ নাটকের জনপ্রিয় ‘ফুফু’ চরিত্রের কারণে ইদানীং কেউ কেউ ফুফু বলেও ডাকেন। শুধু ছেলের স্কুলেই নয়, শুটিং সেট কিংবা আড্ডা—যেখানেই যান, শুনতে হয়, ‘ফুফু আসছে।’ দীপা মজা করেই বলেন, ‘আমি এখন জাতীয় ফুফু হয়ে গেছি।’ বিস্তারিত পড়ুন...