পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটির তালিকা প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৩–এর তালিকা প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পূর্ণাঙ্গ কমিটির এ তালিকা গণমাধ্যমে পাঠানো হয়।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, গত ১৫ জানুয়ারি বিপিএসএর সভাপতি ও বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ৭ জানুয়ারি বিপিএসএর সভাপতি মনিরুল ইসলাম ও ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।