সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ সেপ্টেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বাংলাদেশি আম্পায়ার আউট দিলেন, শানাকা রান আউটও হলেন, তবু কেন আউট নয়

শানাকা কেন আউট নন, সূর্যকুমারকে হয়তো সেটাই বলছেন গাজী সোহেল
এএফপি

এশিয়া কাপে গতকাল রাতে সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে সুপার ওভারে ঘটল এক বিরল ঘটনা। তাতে বিভ্রান্ত হলেন খেলোয়াড়, দর্শক, এমনকি ধারাভাষ্যকারেরাও। শেষ পর্যন্ত অবশ্য বেঁচে যান শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। বিস্তারিত পড়ুন...

স্ত্রী পালিয়েছেন প্রেমিকের সঙ্গে, বিয়ে করে নতুন বউ আনলেন হেলিকপ্টারে

নতুন বউকে হেলিকপ্টারে বাড়ি আনেন কামাল হোসেন। গতকাল শুক্রবার
ছবি: সংগৃহীত

স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়েছেন; সঙ্গে নিয়ে গেছেন দুই সন্তান, ৯ ভরি স্বর্ণ আর নগদ ৬ লাখ ৭০ হাজার টাকা। এ নিয়ে গ্রামে হাসিঠাট্টা, কটু কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কামাল হোসেন (৩৯)। তিনি নতুন করে সংসার গড়ছেন নূপুর আক্তারের সঙ্গে। বিয়েকে স্মরণীয় করে রাখতে নববধূকে এনেছেন হেলিকপ্টারে।বিস্তারিত পড়ুন...

ট্রাম্প দম্পতির সঙ্গে হাস্যোজ্জ্বল অধ্যাপক ইউনূস, পাশে মেয়ে

সংবর্ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর পাশে মেয়ে দিনা ইউনূস। ছবিটি গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তোলা
ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তিনি শুক্রবার রাতে ভাষণ দিয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানে একসঙ্গে তোলা তাঁদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

‘থ্রি ইডিয়টসের র‍্যাঞ্চো’ কীভাবে উদ্ভাবক থেকে দিল্লির চোখে উসকানিদাতা হয়ে উঠলেন

লাদাখের জন্য সাংবিধানিক সুরক্ষার দাবিতে এ বছর মার্চে অনশন করেছিলেন সোনম ওয়াংচুক। এই ছবিটি সে সময়ে তোলা
ছবি: রয়টার্স

সারা বিশ্ব তিন দশকের বেশি সময় ধরে সোনম ওয়াংচুককে একজন শিক্ষা সংস্কারক, জলবায়ুকর্মী ও উদ্ভাবক হিসেবে চেনেন। তাঁর উদ্ভাবিত বরফের স্তূপা লাদাখের ঠান্ডা মরুভূমিকে নতুন জীবনের আশা দেখিয়েছে। লাদাখ থেকে নয়াদিল্লি; ভারতজুড়ে সবার প্রিয় পাত্র ছিলেন ওয়াংচুক। কিন্তু পরিবেশ রক্ষায় ওয়াংচুকের আন্দোলন ধীরে ধীরে তাঁকে লাদাখের জটিল রাজনীতির ভেতর ঠেলে দেয়। বিস্তারিত পড়ুন...

গাইবার অপরাধে স্কুল থেকে বহিষ্কার, বন্ধু সুভাষের জোরাজুরিতে রেডিও অডিশন, অতঃপর হেমন্তকাল

বাংলা গানের ইতিহাসে এক উজ্জ্বল নাম হেমন্ত মুখোপাধ্যায়
কোলাজ

গত শতাব্দীর আশির দশকের কথা। বঙ্গসংস্কৃতি সম্মেলন হচ্ছে কলকাতার ময়দানে। সম্মেলনের এক সন্ধ্যায় ছিল দুই বন্ধুর আড্ডা। গল্প, গান আর কবিতা দিয়ে পূর্ণ ছিল সে আয়োজন। বন্ধু দুজন হচ্ছেন গায়ক হেমন্ত মুখোপাধ্যায় আর কবি সুভাষ মুখোপাধ্যায়। বিস্তারিত পড়ুন...