শুভ সকাল। আজ ৬ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকেই বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে। উভয় দলের সূত্র থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত ২০ আসনে সমঝোতা করতে চায় এনসিপি। এ ছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিস্যা চায় দলটি। বিস্তারিত পড়ুন...
বিএনপির মনোনয়ন তালিকায় নাম রয়েছে দলটির প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪ জন ছেলে ও মেয়ের। এর মধ্যে ১৯ জন ছেলে, ৫ জন মেয়ে। প্রয়াত দুই নেতার স্ত্রীরাও পেয়েছেন মনোনয়ন। অবশ্য পরিবার অনেকের একমাত্র পরিচয় নয়। তাঁদের প্রায় সবাই রাজনীতিতে সক্রিয়। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ভোটাররা মঙ্গলবার ডেমোক্র্যাটদের জয় এনে দিয়েছেন। এই ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এক বছরের মধ্যেই তাঁর প্রতি মানুষের অসন্তোষের সুস্পষ্ট প্রকাশ বলা চলে। বিস্তারিত পড়ুন...
নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচন নিয়ে বাংলাদেশেও ছিল বিপুল কৌতূহল ও উৎসাহ। কারণ, মুসলমান প্রার্থী জোহরান মামদানি, যাঁকে বলা হয়েছে নিউইয়র্কের ‘বাঙালি আন্টিদের’ প্রার্থী—তিনিই ছিলেন ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী। নিউইয়র্ক সিটি ‘বাঙালি আন্টিদের’ নিরাশ করেনি। জোহরান মামদানি ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে নিউইয়র্ক সিটির মেয়র হলেন এবং ইতিহাস গড়লেন। বিস্তারিত পড়ুন...
৮২টি আন্তর্জাতিক সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে রান ২৭ হাজারের বেশি। সেঞ্চুরিতে বিরাট কোহলির ওপরে আছেন শুধু একজন—কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিন সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলির অবস্থান তিনে। তাঁর চেয়ে বেশি রান আছে শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার। ১৮ বছরের ক্যারিয়ারে এমন অসংখ্য কীর্তি গড়েছেন সাবেক ভারতীয় এই অধিনায়ক। কোহলির ৩৭তম জন্মদিনে এমন ১০ কীর্তি দেখে নেওয়া যেতে পারে। বিস্তারিত পড়ুন...