শুভ সকাল। আজ ৯ জুলাই, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
উত্তরায় যেতে মেট্রোরেলে ওঠার জন্য মিরপুর-১০ নম্বরের গোলচত্বরের উত্তর পাশের সরু ফুটপাত দিয়ে স্টেশনের দিকে হাঁটছিলেন ফেরদৌসী শেফা। এমন সময় বিপরীত দিক থেকে আসা আরেক পথচারীর সঙ্গে ধাক্কা লেগে তাঁর কাঁধের ব্যাগ ফুটপাতে পড়ে যায়। কিছু বলতে গিয়েও শেষ পর্যন্ত চুপ থাকেন তিনি। কারণ, এ ধরনের বিড়ম্বনা তাঁর কাছে নতুন নয়। বিস্তারিত পড়ুন...
বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং ও ভিএআরের দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে মিসর। দলটির কোচ হোসাম হাসানের দাবি, ৬২ মিনিটে মোস্তফা জিকোর করা গোলটি অন্যায্যভাবে বাতিল করা হয়েছে, আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও সেটি আমলে নেওয়া হয়নি। বিস্তারিত পড়ুন...
সামাজিক যোগাযোগমাধ্যমে রোজ কত–কী দেখি আমরা! প্রতিটি স্ক্রল মানেই নতুন নতুন স্ট্যাটাস কিংবা ভিডিও। এত বেশি তথ্য আমাদের সামনে প্রতিমুহূর্তে আসে যে মগজে খানিকটা ডোপামিন নিঃসরণ ঘটানোর চেয়ে বেশি কিছু আর হয় না, ভুলে যাই মুহূর্তেই, একবিংশ শতাব্দীর এই সময়ে অনলাইনের স্মৃতির আয়ু অতি সামান্য। বিস্তারিত পড়ুন...
ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাব হিসেবে বাহরাইন ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বিস্তারিত পড়ুন...
এবারের বিশ্বকাপ থেকে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন অনেকে উল্লাস আর ট্রল করা নিয়ে ব্যস্ত, তখন ভিন্ন বার্তা দিলেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেতা বলেছেন, প্রতিপক্ষের পরাজয়ে উন্মাদের মতো উল্লাস নয়; বরং সমব্যথী হওয়াই একজন ক্রীড়াপ্রেমীর পরিচয়। বিস্তারিত পড়ুন...