সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ আগস্ট, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

সংসদ অধিবেশনে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছবি: সংসদ টিভির ভিডিও থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিস্তারিত পড়ুন…

৫,২০০ মিটার উঁচুতে হিমবাহধস, আধা ঘণ্টায় নদীর পানি ৩০ ফুট বেড়েই কি নেপালে এ দুর্যোগ

ভয়াবহ বন্যার পর নেপাল-চীন সীমান্তের কাছের উপত্যকাগুলোর উপগ্রহচিত্র। ছবি: ২৬ আগস্ট ২০২৬
ছবি: রয়টার্স

তিব্বত সীমান্তবর্তী নেপালে বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যার পেছনে একটি হিমবাহের ধস বড় কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা, হিমবাহের নিচের একটি বড় অংশ ভেঙে শত শত মিটার নিচে উপত্যকায় আছড়ে পড়ার কারণে এ বিপর্যয় ঘটেছে। বিস্তারিত পড়ুন…

বার্নাব্যুতে ফিরে এমবাপ্পের হ্যাটট্রিক দেখে মরিনিও বললেন, ‘অবিশ্বাস্য’

হ্যাটট্রিকের পর এমবাপ্পের উদ্‌যাপন
এএফপি

বার্নাব্যুতে মরিনিওর প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রীতিমতো নৈবেদ্যই দিয়েছে রিয়ালের ‘ত্রিফলা’ আক্রমণভাগ। এমবাপ্পে করেছেন হ্যাটট্রিক, ভিনিসিয়ুস একটি গোল করার সঙ্গে আরেকটি বানিয়েছেন। বেলিংহাম বানিয়েছেন দুটি গোল। বিস্তারিত পড়ুন…

নেপালের এই আকস্মিক ঢল কেন মহাবিপর্যয়ে রূপ নিল

আকস্মিক বন্যার পর নদীর তীরে কাদাপানিতে আংশিক তলিয়ে রয়েছে ঘরবাড়ি। সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিশূলী বাজার, নুয়াকোট, নেপাল। ২৬ আগস্ট ২০২৬
ছবি: এএফপি

কাঠমান্ডুর বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিবেদনে হয়তো এ ঘটনাকে ‘নজিরবিহীন জলবিদ্যাগত ঢল’ বলা হবে। কিন্তু একই এলাকায় এক দশকের মধ্যে যদি বারবার এমন ঘটনা ঘটে, তাহলে তাকে আর আকস্মিক বলা যায় না। একে বলা যায় দুর্বল পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতার অভাব। বিস্তারিত পড়ুন…

৫ হাজার ফুট ওপরে আটকে আছি, জানি না কীভাবে ফিরব: নেপাল থেকে তাসরিফ খান

২০ আগস্ট অবসর কাটাতে নেপালে যান সংগীতশিল্পী তাসরিফ খান। বন্যা ও পাহাড়ধসে বিরেঠাঁটি–ঘান্দ্রুক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সঙ্গীদের নিয়ে পর্যটন গ্রাম ঘান্দ্রুকে আটকে পড়েছেন তিনি। বিস্তারিত পড়ুন…