সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১১ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচটি খবর ও বিশ্লেষণ।

১

ব্যক্তিগত তথ্য ফাঁস: সরকারকে বারবার ই-মেইল দিয়েও সাড়া পাইনি: ভিক্টর মারকোপোলোস


অন্য সব দিনের মতোই গত ২৭ জুন ভিক্টর মারকোপোলোস গুগলে কিছু খুঁজছিলেন। হঠাৎ তাঁর মনে হয়, কোথাও একটা ঘাপলা হচ্ছে। নেহাত কৌতূহল থেকে ইউআরএলে একটা শব্দ বদলে দেন ভিক্টর। প্রথমে একজন বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য তাঁর স্ক্রিনে ভেসে ওঠে। পরে স্রোতের মতো ব্যক্তিগত তথ্য এসে জমা হতে থাকে।
বিস্তারিত পড়ুন:

২

গণ অধিকার পরিষদের কাউন্সিল: সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খান

নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খান


গণ অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক (নুর)। সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ রাশেদ খান। দলের সদস্যসচিব নুরুল হকের সমর্থকদের ঘোষিত প্রথম কাউন্সিল শেষে গতকাল রাত সাড়ে ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার অনুসারীদের একটি অংশ কাউন্সিলে অংশ নেয়নি।
বিস্তারিত পড়ুন:

৩

আরপিও সংশোধন: আপনারা যেভাবে বুঝেছেন ওভাবেই বুঝতে থাকেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
ফাইল ছবি


অনিয়মের কারণে ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়নি বরং সংহত হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে সংশোধিত আইনে ভোটের দিনের আগে নির্বাচন কমিশন (ইসি) চাইলে নির্বাচন বন্ধ ঘোষণা করতে পারবে কি না, তা পরিষ্কার করেননি সিইসি।
বিস্তারিত পড়ুন:

৪

হামলার কৌশল বদলেছে ইসরায়েল, লক্ষ্য ‘ভয় ধরানো’

দখলকৃত পশ্চিম তীরের শহর জেনিনে শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের সময় এর প্রতিবাদে সড়কে অবস্থান নেন ফিলিস্তিনিরা। ৩ জুলাই
ছবি: এএফপি


ফিলিস্তিনের পশ্চিম তীরে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক অভিযানের সমাপ্তি টেনেছে ইসরায়েল। গত সপ্তাহের সোমবার এ অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। বুধবার অভিযান শেষ করার কথা জানায়। চলতি শতকের প্রথম দিকে দ্বিতীয় ইন্তিফাদার পর পশ্চিম তীরে এটাই বড় অভিযান।
বিস্তারিত পড়ুন:

৫

জয়া আপাকে অনেক আগে থেকে চিনি, সৃজিতেরও আগে: মিথিলা

পরিচালক স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলা, ডানে জয়া আহসান
কোলাজ: সংগৃহীত


কয়েক বছর আগেও ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের প্রেমের গুজব ছড়িয়েছিল। শোনা যায়, ছবিতে কাজ করতে গিয়ে এই সম্পর্কের সূত্রপাত। একটা সময় সেই সম্পর্ক ভেঙে গেলেও দুজনের আর একসঙ্গে কাজও হয়নি—দুই দেশের বিনোদন অঙ্গনের মানুষের এমন ধারণা। গত সপ্তাহে হঠাৎ সৃজিতের ‘দশম অবতার’ ছবিতে জয়া—এমন খবরে তাই চমকে ওঠেন অনেকে। বিষয়টি নিয়ে সৃজিতের স্ত্রী অভিনয়শিল্পী মিথিলাকেও প্রশ্নের মুখোমুখি হতে হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে সৃজিত ও জয়ার সম্পর্কের বিষয়ে মিথিলাও খোলামেলা কথা বলেন।
বিস্তারিত পড়ুন: