শুভ সকাল। আজ ২৪ নভেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
নতুন কেনা একটি রেফ্রিজারেটর ভ্যানগাড়িতে যাচ্ছিল ঢাকার পুরোনো ডিওএইচএসের একটি বাসায়। গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল, সেটি কিনেছেন একজন সন্ত্রাসী। গোয়েন্দা পুলিশ ভ্যানটির পিছু নেয়। গিয়ে সত্যি সত্যি পেয়ে যায় একজন সন্ত্রাসীকে। তাঁর নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। বিস্তারিত পড়ুন...
মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে জ্যোতির্বিজ্ঞানে পিএইচডি করছেন মার্কিন তরুণী কেট ডিবিয়াস্কি। তিনি মহাজগতের গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করছেন। তিনি আচমকা আবিষ্কার করলেন, একটা ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তিনি তাঁর উপদেষ্টা ড. র্যান্ডাল মিন্ডিকে বিষয়টি দেখালেন। মিন্ডি হিসাব করে বের করলেন, ধূমকেতুটি ছয় মাসের মধ্যে পৃথিবীতে আছড়ে পড়বে এবং তাতে দুনিয়ার সব প্রাণী মারা পড়বে। বিস্তারিত পড়ুন...
‘অল্প বয়সে যেমন ছিল, সে এখনো তেমনই আছে। খুবই কর্মোদ্যমী, খুবই মেধাবী, খুবই মুখর। সত্যিই মানুষের সেবা করতে চায়।’ কথাগুলো জুডি জনসনের। এ বছরের নভেম্বরের শুরুর দিকে এবিসি নিউজের সরাসরি সম্প্রচারে অংশ নিয়ে জুডি এ কথাগুলো বলেন। জুডি ও তাঁর স্বামী জেন জনসন থাকেন যুক্তরাষ্ট্রের মিশিগানে। এবারের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্যটি থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন আবদুল রহমান মোহাম্মদ আল–সাইয়েদ। ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় নেতা তিনি। জেন ও জুডি হলেন আল–সাইয়েদের নানা–নানি। বিস্তারিত পড়ুন...
ঢাকার এক পাঁচ তারকা হোটেলের একটা ছোট্ট ঘর। ২০১৫ সালের জুনের এক রাত। খাটে-মেঝেতে গাদাগাদি করে বসে আছেন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সামনে হোটেলের বাইরে থেকে লুকিয়ে আনা রাতের খাবার। হোটেলের নিয়ম বলছে, বাইরের খাবার ঢোকানো যাবে না। ঘরের ভেতরে সেই নিয়ম ভাঙার উৎসব। বিস্তারিত পড়ুন...
১৯৯৪ সাল। ঢাকার গুলশানের বাসায় বসে টেলিভিশনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা দেখছিলেন সাথী বিলকিস ইয়াসমীন। প্রতিযোগিতা দেখতে দেখতে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য মায়ের বকুনি শুনতে হয়েছিল তাঁকে। তখন মাকে মজা করে বলেছিলেন, ‘তুমি আমাকে টেলিভিশন দেখতে দিচ্ছ না, একদিন দেখবে, আমিই সেখানে যাচ্ছি।’ কথাটা ছিল অনেকটা খুনসুটি করে বলা। কিন্তু পরের বছরই সেই কথার বাস্তব রূপ দেখলেন তাঁর মা। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসেবে অংশ নেন সাথী। বিস্তারিত পড়ুন...