সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

২০২৭ সালের এসএসসি জানুয়ারির পরিবর্তে মার্চে নেওয়ার চিন্তাভাবনা

ফলাফলের দিনে শিক্ষার্থীদের উল্লাস
ছবি: প্রথম আলো

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি নেওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে আসার চিন্তাভাবনা করছে শিক্ষা বিভাগ। পবিত্র রমজান ও ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামতের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী মার্চে এ পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা চলছে। বিস্তারিত পড়ুন...

পাতে আস্ত খাসি নিয়ে আরেক কনেকে বিয়ে করলেন ব্রাহ্মণবাড়িয়ার সেই প্রবাসী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আয়োজনে আস্ত খাসি না রাখায় তর্কাতর্কির জেরে বিয়ে ভেঙে যাওয়া বর জুনায়েদ মিয়া বিয়ে করেছেন। তিনি নববধূর সঙ্গে ছবি ফেসবুকে পোস্ট করে সেই তথ্য জানিয়েছেন
ছবি: ফেসবুক থেকে নেওয়া

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে নতুন কনের মামার বাড়িতে বিয়ে সম্পন্ন হয়। নববধূ জান্নাতুল ফেরদৌস আক্তারের সঙ্গে বিয়ের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন বর। বিস্তারিত পড়ুন...

আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু: কলকাতার নিউমার্কেট এলাকার হোটেলগুলো কতটা নিরাপদ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের পর সড়কে ফায়ার সার্ভিসের কর্মী ও অন্য কর্মকর্তারা। এ ঘটনায় ৫ বাংলাদেশি মারা গেছেন, ১৯ আগস্ট ২০২৬
ছবি: রয়টার্স

রাত তখন আনুমানিক ২টা। হোটেলের একটি কক্ষকে সেই মুহূর্তের জন্য ভবনের সবচেয়ে নিরাপদ স্থান বলেই ধরে নেওয়া যায়। চারদিকের আলো নেভানো। বাইরের শহর নিঝুম। অতিথিরা গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই ধেয়ে এল ধোঁয়া। বিস্তারিত পড়ুন...

ম্যাকগ্রাকে সামনে রেখে ফ্লেমিং বললেন, ‘হাসান ম্যাকগ্রার মতো বোলিং করেছে’

ডারউইন টেস্টে ৯ উইকেট নিয়েছেন হাসান
এএফপি

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর ডেমিয়েন ফ্লেমিং, জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রার ‘ফার্স্ট বোলিং কার্টেল’ শোতেও উঠে এসেছে বাংলাদেশের ঐতিহাসিক জয়। সেখানে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান ও পেসার হাসান মাহমুদের প্রশংসায় তাঁরা পঞ্চমুখ। বিস্তারিত পড়ুন...

নায়িকা তমা মির্জা এখন ব্যাংকের এভিপি, অভিনয় কি তবে ছাড়ছেন...

তমা মির্জা
ছবি : নায়িকার সৌজন্যে

গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় মাত্র একটি সিনেমা। কিন্তু সেই এক সিনেমা ‘দাগি’ দিয়েই দর্শক সমালোচকের নজর কাড়েন তমা মির্জা। আবার নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। আগস্টের শেষে শুরু করবেন ‘খলনায়ক’-এর শুটিং। মাস তিনেক ধরে জীবনের নতুন অধ্যায়ও শুরু করেছেন। বিস্তারিত পড়ুন...