শুভ সন্ধ্যা। আজ সোমবার। ঈদের আগে ছুটি নিয়ে সুখবর দিল সরকার। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ-সংক্রান্ত প্রতিবেদনে পাঠকের বিপুল সাড়া পাওয়া গেছে। বাংলাদেশে কোন কোন দেশে বেশি অর্থ পাচার হয়, এ-সংক্রান্ত একটি প্রতিবেদনও আজ পাঠকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর ছিল আজ। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
এবার ঈদের ছুটি এক দিন বাড়ছে। এ জন্য ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ছুটি শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। কারণ, ১৯ এপ্রিল পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এর মানে, এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি কমপক্ষে পাঁচ দিন হচ্ছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও এক দিন বাড়বে। বিস্তারিত পড়ুন...
ওয়াশিংটনভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটেগরিটি (জিএফআই) বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়। টাকার অঙ্কে তা প্রায় ৮০ হাজার কোটি টাকা। বিস্তারিত পড়ুন...
যোগাযোগ করা হলে হোটেলটির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, জিলাপি বানানোর জন্য যে পরিমাণ উপকরণ (খাওয়ারযোগ্য সোনা) তাঁরা এনেছিলেন, তা শেষ হয়ে গেছে। এ জন্য নতুন করে আর কোনো অর্ডার বা ক্রয়াদেশ নিচ্ছেন না তাঁরা। বিস্তারিত পড়ুন...
দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়ে করা বীরেন্দর শেবাগের মন্তব্য হয়তো ছাড়িয়ে গেছে সবকিছুকেই! এমন খেলতে থাকলে যে ওয়ার্নারকে আর আইপিএলে না আসার কথাই বলেছেন ভারতের সাবেক ওপেনার। বিস্তারিত পড়ুন...
এমন অবিশ্বাস্য একটা ইনিংসের পর চারদিকে চলছে রিংকুর বন্দনা। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান রিংকুকে দিয়েছেন চমৎকার এক উপহার। নিজের জায়গায় ‘পাঠান’ বানিয়ে দিয়েছেন রিংকুকেই। জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে শাহরুখ, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা পাঠান। বিস্তারিত পড়ুন...