শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। আজ ‘অনিয়মের ঋণে খেলাপির শীর্ষে এখন জনতা ব্যাংক’ শীর্ষক প্রতিবেদনটি অনেক পাঠক পড়েছেন। বিকাশমান পাঁচ অর্থনীতির জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদনটিতেও পাঠকের আগ্রহ ছিল লক্ষ করার মতো।
আজ আন্তর্জাতিক স্তরের বড় খবর, উড়োজাহাজ দুর্ঘটনায় ভাড়াটে সৈন্য সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের মৃত্যু। এ নিয়ে আজ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর সেগুলোতে তুমুল আগ্রহ ছিল পাঠকের। এর বাইরে আছে ক্রীড়া ও বিনোদন জগতের খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
জনতা ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকটির শীর্ষ গ্রাহক বেক্সিমকো গ্রুপ। এরপরই শীর্ষ গ্রাহকের তালিকায় আছে এস আলম ও ওরিয়ন গ্রুপ। এই তিন গ্রুপের কাছে ব্যাংকটির ঋণ প্রায় ৪০ হাজার কোটি টাকা। বিস্তারিত পড়ুন...
জো বাইডেন গতকাল বলেছিলেন, এই উড়োজাহাজ দুর্ঘটনার সঙ্গে পুতিন জড়িত থাকতে পারেন। তিনি বলেন, ‘আসলে কী ঘটেছিল, আমি তা জানি না। তবে আমি এই দুর্ঘটনায় মোটেই বিস্মিত নই।’ বিস্তারিত পড়ুন...
ব্রিকসে দেশ ছয়টির সদস্যপদ ২০২৪ সালের ১ জানুয়ারি কার্যকর হবে। আজকের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিস্তারিত পড়ুন...
আফগানিস্তানে নারীদের ওপর তালেবানদের বিধিনিষেধ আরোপের জের ছিল সেটি। এই সিদ্ধান্তের প্রতিবাদে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ বর্জনের হুমকি দিয়েছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ। বিস্তারিত পড়ুন...
দুই বাংলার ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। নিয়মিতই ভক্ত-অনুসারীদের জন্য নতুন ছবি পোস্ট করেন। যেমন করেছেন গতকাল বুধবার রাতেও। বিস্তারিত পড়ুন...