সন্ধ্যায় সারা দিনের খবর
শুভ সন্ধ্যা। আজ সোমবার সারা দিন প্রথম আলো অনলাইনের শীর্ষ কয়েকটি খবর তুলে ধরার জন্য এ আয়োজন। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন খবরগুলোতে:
১. বেঁচে যাওয়া এক তরুণ তুর্কির বর্ণনায় ভয়াবহ ভূমিকম্পের মুহূর্ত
তুরস্কের মালত্য শহরে বাস করেন ২৫ বছর বয়সী ওজগুল কনাকচি। দেশটিতে আজ সোমবার ভোরে আঘাত হানা ভূমিকম্পের প্রত্যক্ষদর্শী তিনি। ভূমিকম্পে অক্ষত ওজগুল বলেন, চোখের সামনে ভবনের জানালাগুলো সশব্দে চূর্ণবিচূর্ণ হতে দেখেছেন। বিস্তারিত পড়ুন:
২. ভূমিকম্পে শুধু তুরস্কেই মারা গেছে ৯ শতাধিক মানুষ
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃত মানুষের সংখ্যা বেড়ে ৯১২ দাঁড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন। এই ভূমিকম্পের আঘাতে পাশের দেশ সিরিয়ায় অন্তত ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়ুন:
৩. প্রকৌশলী থানায় এসে বললেন, ‘আমি বাবাকে খুন করেছি, গ্রেপ্তার করুন’
ঠাকুরগাঁওয়ে বাবাকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে। পুলিশ বলেছে, আত্মসমর্পণ করা গোলাম আজম বাবাকে হত্যার দায় স্বীকার করে নিজের বিচার দাবি করলে তাঁকে আটক করা হয়েছে। বিস্তারিত পড়ুন:
৪. আ.লীগে ঢুকতে মরিয়া লতিফ-কাদেরের ভাই মুরাদ সিদ্দিকী, ঠেকাতে তৎপরতা
টাঙ্গাইলের আলোচিত সিদ্দিকী পরিবারের সন্তান মুরাদ সিদ্দিকীর আওয়ামী লীগে যোগদান ও জেলা কমিটিতে পদ পাওয়ার বিষয়ে ব্যাপক গুঞ্জন চলছে। তাঁকে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করতে দলের কেন্দ্র থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জেলা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন। বিস্তারিত পড়ুন:
৫. হিরো আলম নিয়ে কিছুই বলিনি: কাদের
স্বতন্ত্র প্রার্থী হিরো আলম নিয়ে কিছুই বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব দিয়েছেন। বিস্তারিত পড়ুন:
৬. ভূমিকম্পের সময় তিনি বলেছিলেন, ‘চল, একসঙ্গে মরি’
তুরস্কের আদানা শহরের বাসিন্দা আসলান বলেন, ভূমিকম্পের সময় এক মিনিট ধরে তাঁরা দুলেছেন। ভূমিকম্প থামার পর বাইরে বের হয়ে দেখতে পান, তাঁর বাড়ির আশপাশের চারটি ভবন ভেঙে পড়েছে। বিস্তারিত পড়ুন:
৭. ভ্রু নাচিয়ে ভাইরাল সেই নায়িকা এখন যেমন
বছর চারেক আগে একটি সিনেমার গানে দক্ষিণ ভারতের তরুণ অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের চোখের ইশারায় দুলেছিল ইন্টানেট-দুনিয়া। ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তির আগে রীতিমতো ভাইরাল হয়েছিলেন তিনি। বিস্তারিত পড়ুন:
৮. দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ
চূড়ান্ত হিসাবে দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ। জনশুমারি ও গৃহগণনা শুমারির চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিস্তারিত পড়ুন:
৯. ভারতের বিপক্ষে রুপনা হয়ে উঠেছিলেন ‘এমিলিয়ানো মার্তিনেজ’
এবার ঢাকায় চলমান অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপেও পোস্টের নিচে যথারীতি ‘দেয়াল’ রুপনা। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম ২০ মিনিট একচেটিয়া আধিপত্য ছিল ভারতীয় মেয়েদের। প্রতিবারই দারুণ দক্ষতায় বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন রুপনা। বিস্তারিত পড়ুন:
১০. মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা ম ম মোর্শেদ
ম ম মোর্শেদর অভিযোগ, গত ৩১ জানুয়ারি তাঁর দুই ছেলে ও ছেলের বন্ধু স্কুল থেকে ফেরার পথে উত্তরার দিয়াবাড়ি গোলচত্বরে হামলার শিকার হয়; দুই ছেলেরই মাথা ফেটে যায়, নাক দিয়ে রক্ত বের হয়। বিস্তারিত পড়ুন: