বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেনছবি: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে এসেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার পর তিনি বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী সড়কপথে যশোর থেকে ঢাকায় পৌঁছাবেন বলে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দিনেশ ত্রিবেদী তাঁর স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে ঢাকায় আসছেন।

আরও পড়ুন
আরও পড়ুন
দিনেশ ত্রিবেদী
ফাইল ছবি

গত এপ্রিলে ভারত সরকার দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার করে বাংলাদেশে পাঠাল। তিনি ভারতের পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। আর প্রণয় ভার্মা ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

২০২০ সালে ভারতের তখনকার হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছিলেন। করোনা মহামারির কারণে তখন ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তিনি সড়কপথে বাংলাদেশে এসেছিলেন।

আরও পড়ুন