সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ মে, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আবার নাগরিকত্ব ছাড়ার আবেদন এস আলমের

বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে আবারও আবেদন করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। নিজের, স্ত্রী ফারজানা পারভীন এবং দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিরের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছেন তিনি। বিএনপি সরকার গঠনের পর গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করা হয়। বিস্তারিত পড়ুন...

সড়ক প্রকল্পের টাকায় ভবনবিলাস

বিদেশি ঋণে সড়ক প্রকল্পের টাকায় মিরপুরে চলছে ভবন নির্মাণের কাজ। কাটা হয়েছে গাছ, ভরাট হয়েছে পুকুর। সুইমিংপুল, জিম, বিলাসী স্যুট—এমন সব আয়োজন থাকছে ভবনগুলোতে। গত শনিবার মিরপুরের পাইকপাড়ায়

বিদেশ থেকে ঋণ নেওয়া হয়েছিল টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের জন্য। কিন্তু বিভিন্ন সময়ে এই প্রকল্পে যুক্ত করা হয় গবেষণাগার উন্নয়নের নামে ভবন নির্মাণসহ নানা বিলাসী উপকরণ। যেমন মাল্টিপারপাস হল, সেমিনার হল, কনফারেন্স হল, লাউঞ্জ, দেড় শতাধিক পাঁচ তারকা হোটেলের সমমানের থাকার কক্ষ। আরও যোগ হয়েছে সুইমিংপুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস সরঞ্জাম বিলিয়ার্ড, স্নুকার, কার্ড রুম ইত্যাদি। বিস্তারিত পড়ুন...

ব্যারাজ–বিতর্ক: পদ্মা (গঙ্গা) ব্যারাজ প্রকল্পের পটভূমি

প্রতীকী ছবি

১৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির (একনেক) সভায় গঙ্গা ব্যারাজ (প্রথম পর্যায়) প্রকল্প অনুমোদিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বহু আগে থেকেই এ প্রকল্পের জন্য প্রয়াসী ছিল। আনুষ্ঠানিকভাবে এটাকে গঙ্গা ব্যারাজ নাম দেওয়া হয়েছিল। কারণ, প্রথম থেকেই এটা ভারতের সঙ্গে গঙ্গার পানি ভাগাভাগি ইস্যুর সঙ্গে জড়িত ছিল। বিস্তারিত পড়ুন...

বুলডোজার ‘সংস্কৃতি’ আর কোরবানির আগে গরু বেচাকেনায় নিষেধাজ্ঞার ফলে উত্তাল পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের কলকাতার মুসলিম-অধ্যুষিত তপসিয়া-তিলজালা এলাকায় বুলডোজার দিয়ে সম্প্রতি কথিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে
ছবি: এএনআই

ভারতের পশ্চিমবঙ্গে ৯ মে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর নানা পদক্ষেপ নেওয়ায় রাজ্য উত্তাল হয়ে উঠেছে। একদিকে কলকাতার দক্ষিণ অংশে একটি কারখানায় অগ্নিকাণ্ডে দুই ব্যক্তির মৃত্যুর পরে ওই অঞ্চলে বুলডোজার দিয়ে কথিত বেআইনি স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। অঞ্চলটি মুসলমানপ্রধান। এ ঘটনার জেরে সেখানে মানুষ বিক্ষোভ দেখান। বিস্তারিত পড়ুন...

বিশ্ব রেকর্ডের লক্ষ্য দিয়েও ‘একটুর আক্ষেপ’ বাংলাদেশের, পাকিস্তান বলছে ‘সবই সম্ভব’

মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ
প্রথম আলো

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলাম বললেন, ‘আরও একটু লম্বা করতে পারলে হয়তো দলের জন্য ভালো হতো। কারণ, উইকেট এখনো (ব্যাটিংয়ের জন্য) ভালো। আমরা যদি আরও কিছু জুটি গড়তে পারতাম, হয়তো ভালো হতো।’ বিস্তারিত পড়ুন...