সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। আজ ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে আলাদা করে বৈঠক করে। এ নিয়ে আজ একাধিক প্রতিবেদন আছে। এসব প্রতিবেদনে পাঠকের যথেষ্ট সাড়া পাওয়া গেছে। এসব খবরের বাইরে অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদন নিয়ে একাধিক খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানী, ঢাকা, ১৫ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার ওপর ভিত্তি করে ইইউ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বিস্তারিত পড়ুন...

২

ইইউ প্রতিনিধিদলকে যা জানাল বিএনপি

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি নেতারা। শনিবার সকালে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে
ছবি: সংগৃহীত

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকে নিয়ে বাংলাদেশের প্রতি সারা বিশ্বের কেন এত নজর, এটাই হচ্ছে প্রশ্ন। বিস্তারিত পড়ুন...

৩

বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ভাগনার

গত ২৪ জুন বিদ্রোহের সময় রাশিয়ার রোস্তভ অন দন শহরের রাস্তায় অবস্থান নেন ভাগনার যোদ্ধারা
ছবি: রয়টার্স ফাইল ছবি

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, ভাগনার গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তাঁরা একটি রোডম্যাপ তৈরি করেছেন। বিস্তারতি পড়ুন...

৪

৯৯ বলে ৪৬ ডট, ২২ বাউন্ডারিতে বড় জয় বাংলাদেশ ‘এ’ দলের

৬৮ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান
ছবি: টুইটার থেকে

দুই ওপেনারের নৈপুণ্যে ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বিস্তারিত পড়ুন...

৫

নিউইয়র্কে চালকের আসনে শাকিব, পাশেই অপু

অপু বিশ্বাস ও শাকিব খান

শাকিব খান ও অপু বিশ্বাসের সেখানে ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ হাতে এসেছে প্রথম আলোর। ভিডিওতে ‘প্রিয়তমা’ ছবির এই তারকাকে দেখা গেল বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন। বিস্তারিত পড়ুন...