সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন

এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা
ছবি: আসিফ হাওলাদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জনমত জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) নামের একটি সংস্থা। সাড়ে ৪১ হাজার মানুষের মতামতের ভিত্তিতে প্রকাশিত এই জরিপ বলছে, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬। এ ছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন। বিস্তারিত পড়ুন...

পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান

রাজধানীর বনানী বাজারসংলগ্ন মাঠে আয়োজিত ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে সমালোচনা করে নয়, জনগণের ভাগ্য বদলের সুস্পষ্ট পরিকল্পনা দিয়েই দেশের উপকার করা সম্ভব বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের মাঠে আয়োজিত ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় তারেক রহমান এ কথা বলেন। জনসভায় ঢাকা–১০ আসনে বিএনপির প্রার্থী রবিউল আলম রবি সভাপতিত্ব করেন। বিস্তারিত পড়ুন...

এপস্টিনের মৃত্যু নিয়ে আগেই কি তাহলে খসড়া বিবৃতি তৈরি করা হয়েছিল

জেফরি এপস্টিন
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের মৃত্যুর এক দিন আগেই তাঁর মৃত্যু–সংক্রান্ত বিবৃতির খসড়া তৈরি করা হয়েছিল। এপস্টিন–সংক্রান্ত নথিপত্রে এমনটাই দেখা গেছে। যৌনকাজে নারী পাচারের দায়ে দণ্ডপ্রাপ্ত অপরাধী জেফরি এপস্টিনকে তাঁর কারাকক্ষে মৃত অবস্থায় পাওয়ার এক দিন আগে ২০১৯ সালের ৯ আগস্ট তাঁর মৃত্যু–সংক্রান্ত একটি বিবৃতির তারিখ দেওয়া ছিল। বিস্তারিত পড়ুন...

তিন শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, গণমাধ্যমের খবর

রোববার রাতে লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার (বাঁ থেকে প্রথম) সঙ্গে বৈঠক করে পিসিবি ও বিসিবি
পিসিবি

পাকিস্তান সরকার টি-টুয়েন্টি বিশ্বকাপের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেওয়ার পর নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশটিকে বয়কট থেকে সরিয়ে আনতে গতকাল পাকিস্তানে ছুটে গেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলামের সঙ্গেও কথা বলেছেন ইমরান। বিস্তারিত পড়ুন...

সুপার বোলে ঝড় তুললেন বানি, ট্রাম্পের ক্ষোভ

সুপার বোলে ব্যাড বানি
রয়টার্স

সুপার বোলের মঞ্চে ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর সুপারস্টার ব্যাড বানি। গতকাল রোববার স্প্যানিশ ভাষায় এক যুগান্তকারী পারফরম্যান্সে তিনি স্টেডিয়ামকে রূপ দিলেন এক বিশাল লাতিন স্ট্রিট পার্টিতে। রাজনৈতিক বিভাজনের বদলে ঐক্য, সংস্কৃতি আর ভালোবাসার বার্তাই ছিল তাঁর শোর মূল সুর। তবে তাতেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত পড়ুন...