সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ জুন, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘ঈদের ছুটি শেষে আইসা শুনি, আমার চাকরি নাই’

আল মুসলিম গ্রুপের সাভারের তিনটি কারখানা থেকে ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শনিবার সকালে কারখানার সামনে জড়ো হন তাঁদের অনেকে। শনিবার সকালে সাভারের উলাইল এলাকায়
ছবি: প্রথম আলো

‘তিন বছর ধরে কারখানায় হেলপার হিসেবে কাজ করি। ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম। ছুটি শেষে সকালে কারখানায় ঢুকতেই তারা (কারখানা কর্তৃপক্ষ) আমার আইডি কার্ড নিয়া নিছে। চাকরি নাই কইয়া কইছে, “মোবাইলের মেসেজ দেখেন গা।” বাসায় গিয়া মোবাইলে দেখি, কোনো মেসেজ নাই। এখন আমি কী করুম?’
বিস্তারিত পড়ুন...

ছয়তলা বাড়ির মালিক হয়েও ভাড়া বাসায় বৃদ্ধ বাবা, ছেলের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি
এআই দিয়ে তৈরি

নিজের উপার্জনের টাকায় গড়া বাড়িতে থাকতে পারেন না। বয়সের ভারে ন্যুব্জ, শারীরিকভাবে পঙ্গু এই বৃদ্ধকে থাকতে হচ্ছে একটি ভাড়া ফ্ল্যাটে। তাঁর অভিযোগ, নিজের ছোট সন্তান ও তাঁর স্ত্রী মিলে তাঁকে বাড়িছাড়া করেছেন। বিস্তারিত পড়ুন...

আওয়ামী লীগ দুই বছরে কতটা বদলাল

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দশা এখনও বেহাল। দলের কার্যক্রম নিষিদ্ধ থাকায় সেখানে নেই নেতা নেতাকর্মীর উপস্থিতি।
ছবি: প্রথম আলো

অনেকের রাজনৈতিক ক্যারিয়ারের ইতিও ঘটছে। অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মগুলোতে যেসব নেতা বক্তব্য দিচ্ছেন, তাঁদের মধ্যে একটি অংশ নিজেদের কিছু ভুলভ্রান্তির কথা মৃদুস্বরে বললেও কাঠামোগতভাবে তাঁদের পরিবর্তন তেমন চোখে পড়ার মতো নয়।
বিস্তারিত পড়ুন...

সাফ শিরোপা হারালেও মেয়েদের নিয়ে গর্বিত বাটলার

ঋতুপর্ণা চাকমার গোলে সমতায় ফেরার পর এভাবেই উদ্‌যাপনে মাতেন মারিয়া–শামসুন্নাহাররা। যদিও ৯০ মিনিট পর তাঁদের এই আনন্দ হতাশায় রূপ নেয়
বাফুফে

২৬ বছর পর যেন সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল গোয়ার মাটিতে। অষ্টম নারী সাফের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে নিজেদের ট্রফিটা হাতছাড়া করল বাংলাদেশ দল। জমকালো এই ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি আলোকিত করেন গোয়া রাজ্য সরকারের একজন মন্ত্রী। বিস্তারিত পড়ুন...

ইসরায়েল নিয়ে বাংলাদেশে ৭৯ ও যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ মনোভাব নেতিবাচক, সবচেয়ে কম ভারতে

বিশ্বের ৩৬টি দেশের অধিকাংশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তাঁদের আস্থা ‘খুব সামান্য’ কিংবা ‘একেবারেই নেই’ বলেও জানান। বিস্তারিত পড়ুন...