সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৬ অক্টোবর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির এই দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

রিজার্ভ কমছেই, পতন ঠেকানো যাচ্ছে না

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কমছেই। আমদানি নিয়ন্ত্রণসহ নানা চেষ্টার পরও রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না। ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ৪ হাজার ৮০০ কোটি বা ৪৮ বিলিয়ন ডলারের বেশি। সেই রিজার্ভ এখন কমে হয়েছে ২ হাজার ৬৭৪ কোটি (২৬ দশমিক ৭৪ বিলিয়ন) ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, রিজার্ভ বর্তমানে ২ হাজার ৯০ কোটি (২০ দশমিক ৯০ বিলিয়ন) ডলার। বিস্তারিত পড়ুন...

২

আরও ছয় জেলায় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ, মত দিল ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

দেশের ছয় জেলায় নতুন ছয়টি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জেলাগুলো হলো রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল ও বরগুনা। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ বিষয়ে মতামত বা সুপারিশ করেছে ইউজিসি। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিস্তারিত পড়ুন...

৩

ভিসা নিষেধাজ্ঞা গুরুতর, সাংবাদিক নির্যাতন কী

একই দিনের দুটি সংবাদ শিরোনাম, ‘৯ মাসে ২১৭ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার: আইন ও সালিশ কেন্দ্র’ এবং ‘পিটার হাসের বক্তব্য স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ, সমাবেশে সাংবাদিকনেতারা’। দুটো খবরই সাংবাদিকতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়ে। তবে একটি খবর, যাতে আছে সেই সাংবাদিকদের কথা, যাঁরা পেশাগত দায়িত্ব পালনের জন্য আঘাতপ্রাপ্ত হয়ে শারীরিক ক্ষতি অথবা গ্রেপ্তার ও মামলার কারণে হয়রানির শিকার হয়েছেন; আর অন্যটিতে ভবিষ্যতে কোনো গণমাধ্যমকর্মী যুক্তরাষ্ট্র যেতে চাইলে ভিসা না পাওয়ার কারণে তিনি বা তাঁর যে সম্ভাব্য ক্ষতি হতে পারে, তা নিয়ে আশঙ্কা। বিস্তারিত পড়ুন...

৪

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক ইয়োন ফসে

নরওয়ের লেখক ইয়োন ফসে এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন
ছবি: এএফপি

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। রয়্যাল সুইডিশ একাডেমি বৃহস্পতিবার সম্মানজনক এ পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করেছে। ৬৪ বছর বয়সী ইয়োন ফসের লেখা নাটক ও সাহিত্যের প্রশংসা করে সুইডিশ একাডেমি বলেছে, তিনি তাঁর লেখায় তুলে এনেছেন অনুচ্চারিত থেকে যাওয়া বহু কথা। বিশ্বজুড়ে তাঁর লেখা নানা ভাষায় অনূদিত হয়েছে। বিস্তারিত পড়ুন ...

৫

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শক খরা, ভারতকে পাকিস্তান সমর্থকদের খোঁচা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গ্যালারির সিংহভাগ ছিল ফাঁকা
ছবি: এএফপি

বিশ্বকাপ এসেছে চার বছর পর, তা-ও ক্রিকেট-উন্মাদনার দেশ হিসেবে পরিচিত ভারতে। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শক উন্মাদনার খোঁজ পাওয়াই ভার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের প্রথমার্ধে গ্যালারির বেশির ভাগ জায়গাই ছিল ফাঁকা। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির স্থানীয় শাখা ৩০ থেকে ৪০ হাজার টিকিট ফ্রি দেওয়ার ঘোষণা দিলেও তাঁদের দেখা যায়নি। বিস্তারিত পড়ুন...