সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ অক্টোবর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

১

মঙ্গলবার থেকে তিন দিনের অবরোধ কর্মসূচি বিএনপির

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে অনলাইনে সংবাদ সম্মেলন করেন।
ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। বিস্তারিত পড়ুন...

২

মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা দাবি করা মিয়া আরেফি বিমানবন্দর থেকে আটক

মিয়া আরেফি
ছবি: সংগৃহীত

নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করা মিয়া আরেফিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে ডিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।
বিস্তারিত পড়ুন...

৩

পুলিশ বলছে পালাতে গিয়ে মৃত্যু, বিএনপির দাবি পিটিয়ে হত্যা

মোহাম্মদপুরে টাউন হল এলাকায় বিএনপি নেতার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আজ রোববার বেলা ১১টা ৫০ মিনিটে।
ছবি: সাজিদ হোসেন

হরতালের মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিএনপি দাবি করেছে, ওই ব্যক্তির নাম মো. আবদুর রশিদ। তিনি আদাবর থানা বিএনপির ৩০ নম্বর ওয়ার্ডের স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক। বিস্তারিত পড়ুন...

৪

২ জন মিলে ১ লাখ টাকায় বেড়ানো যায় যে ৫ দেশে

নভেম্বর থেকে জানুয়ারি ঘোরাঘুরির আদর্শ সময়। এরই মধ্যে দেশের মধ্যে কক্সবাজার, সাজেক আর শ্রীমঙ্গল ঘোরা হয়ে গেলে অনেকেই ভাবেন, এবার দেশের বাইরে থেকে ঘুরে এলে কেমন হয়? বছর শেষে পাসপোর্টের পাতায় একটা নতুন সিল যুক্ত হলে দেখতেও ভালো লাগে। তবে বিদেশ ঘোরার কথা ভাবলেই মাথায় ঘুরতে থাকে খরচের হিসাব। এ ছাড়া এখন বিমানভাড়া থেকে হোটেল—সবকিছুর খরচই বাড়তি। আবার একা একা ঘুরতে চান না অনেকেই। একজন সঙ্গী না থাকলে চলে! বিস্তারিত পড়ুন...

৫

নাজমুল হাসানকে যা যা বললেন সাকিব

বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সাকিব আল হাসান
ছবি: প্রথম আলো

আড্ডায় মুখ কালো করে সাকিব চুপচাপ বসে ছিলেন ভেবে থাকলে ভুল করবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখার অদ্ভুত একটা ক্ষমতা আছে তাঁর। সাকিবকে দেখে বোঝারই উপায় নেই, আগের রাতে কী ভয়ংকর একটা ঘটনা ঘটে গেছে। নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়াটা বাংলাদেশের জন্য ভয়ংকর ঘটনা নয় তো কী! বোর্ড পরিচালকদের কথায় ঘুরেফিরেই এই ম্যাচের প্রসঙ্গ আসছিল। কীভাবে বাংলাদেশের সব ব্যাটসম্যান একই সঙ্গে ফর্ম হারিয়ে ফেললেন, তা নিয়ে বিস্ময়ও। বিস্তারিত পড়ুন...