সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ জুন, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসান
ছবি: এএফপি

ক্রিকেটার নাঈম হাসান রাতে সাংবাদিকদের জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রাম আসার কথা ছিল তাঁর। তবে বিলম্ব হওয়ায় রাত ১০টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম পৌঁছান। এরপর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসার উদ্দেশে রওনা দেন। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশের এক সদস্য থামার সংকেত দেন।

বিস্তারিত পড়ুন...

বিয়ে এড়াতে আত্মগোপনে যান শিবির নেতা জিসান, ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার: পুলিশ

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর লাকসামে উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা হয়েছে। পুলিশের দাবি, জিসানকে কেউ অপহরণ করেনি, তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত পড়ুন...

ভূমিকম্প, যুদ্ধ পেরিয়ে বিশ্বকাপে: হাইতির যে গল্প নিয়ে হতে পারে সিনেমা

অনুশীলনে হাইতির ফুটবলাররা
এএফপি

যুদ্ধ। ভূমিকম্প। পরবাসে খেলার যন্ত্রণা। এত কিছু পেরিয়ে একটা দল জায়গা করে নিয়েছে বিশ্বকাপে, তা–ও আবার ৫২ বছর পর! স্কটল্যান্ডের বিপক্ষে আগামীকাল ভোরে যখন মাঠে নামবে ক্যারিবিয়ান দ্বীপদেশ হাইতি, তাদের গল্পটা আপনাকে রোমাঞ্চিত না করে পারবে না।

বিস্তারিত পড়ুন...

ক্রিকেটার নাঈমকে পুলিশের মারধরে দ্রুত অ্যাকশন, সাধারণ মানুষের বেলা?

ক্রিকেটার নাঈম হাসানকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। খুলশী থানা, চট্টগ্রাম
ফাইল ছবি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে যা ঘটেছে, সেটি কেবল একজন ক্রিকেটারের সঙ্গে ঘটে যাওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি আমাদের পুলিশি সংস্কৃতি, জবাবদিহি এবং রাষ্ট্রের নাগরিকদের প্রতি আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তোলার একটি উপলক্ষ।

বিস্তারিত পড়ুন...

মাস্কের ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা, চাঁদে ২০০ বার যাতায়াতসহ তাতে আর কী কী সম্ভব

ধনকুবের ইলন মাস্ক
ছবি: এপির ভিডিও থেকে নেওয়া ছবির স্ক্রিনশট

বছর বছর বিলিয়নিয়ার বা শতকোটিপতি ব্যক্তিদের ক্লাবে নতুন সদস্য যুক্ত হচ্ছেন। আবার এ শতকোটিপতিদের মধ্যে কেউ কেউ আরও ধনী হচ্ছেন। তাঁদের মধ্যে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিত্ব থেকে শুরু করে নামী তারকারাও রয়েছেন। অথচ ঠিক একই সময় বিশ্বজুড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে প্রথম কোনো ব্যক্তির ট্রিলিয়নিয়ার হওয়ার এ ঘটনা অনেকে ধনী ও দরিদ্রের মধ্যকার বৈষম্যের সবচেয়ে উদ্বেগজনক উদাহরণ হিসেবে দেখছেন।

বিস্তারিত পড়ুন...