শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ। সেই বিরোধের জেরে আবাসন প্রকল্পে হামলার পরিকল্পনা হয় খাবারের দোকানে বসে। এরপর দুই বাহিনী থেকে লোক জোগাড় করে রাতে চালানো হয় সশস্ত্র হামলা। রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে হামলার তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। বিস্তারিত পড়ুন...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে রাজা ওরফে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে ঢাকার তাঁতীবাজার এলাকায় পিচ্চি রাজাকে দায়িত্বরত পুলিশ সদস্যরাই প্রিজন ভ্যান থেকে ছেড়ে দেন। এক উপপরিদর্শক (এসআই) নিজেই প্রিজন ভ্যানের তালা খুলে প্রাইভেট কারে তুলে দিতে সহায়তা করেন। পরে বিষয়টি নিয়ে সাজানো হয় ‘নাটক’। বিস্তারিত পড়ুন...
সত্তরের দশকের শেষভাগের এমন একটা সময়ে দৃশ্যপটে এলেন স্টিভ জবস। নতুন কোনো প্রযুক্তি আবিষ্কার না করেও তিনি প্রযুক্তি ব্যবহারের ধরন বদলে দিলেন। নতুন ভাবনা ও নকশার মধ্য দিয়ে কম্পিউটার, ফোন ও বিনোদনজগতের সেই দূরত্ব কমিয়ে আনলেন। বিস্তারিত পড়ুন...
শিরোনামের কথাটা যিনি বলেছেন, তাঁর নাম আকিব জাভেদ। মেলবোর্নের ল্যাংহাম হোটেলের ব্রেকফাস্ট টেবিলে বসে যখন ইন্টারভিউ করছি, তখন তাঁর পরিচয় ২০১৫ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া সংযুক্ত আরব আমিরাত দলের কোচ। তবে আসল পরিচয় তো ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের পেসার। সেই বিশ্বকাপ আর ইমরান খানকে নিয়েই ইন্টারভিউ। বিস্তারিত পড়ুন...
একটি গানের মিউজিক ভিডিও থেকে শুরু। প্রথমে পরিচয়, তারপর ভালো লাগা, প্রেম; আর সেই প্রেমকে কয়েক বছর আড়ালে রেখে বিয়ের ঘোষণা। প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের প্রেমকাহিনি ছিল অনেকটাই ব্যক্তিগত। ২০২২ সালে যখন তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে, তখন অনেকের কাছেই সেটি ছিল চমক। কারণ, তারকা হয়েও তাঁরা সম্পর্কটি দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি। বিস্তারিত পড়ুন...