সকালেই পড়ুন আলোচিত যত খবর

শুভ সকাল। আজ ১৯ জুন, সোমবার। গতকাল রোববার প্রথম আলোয় প্রকাশিত আলোচিত কিছু খবর হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। আজকের দিনটি শুরু করুন সেসব আলোচিত খবরের কয়েকটি পড়ে।

১

রাজশাহীতে নির্বাচন কর্মকর্তার বাসায় আওয়ামী লীগ নেতাকে অবরোধ, উদ্ধার করল পুলিশ

পুলিশ এসে রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় নির্বাচন কর্মকর্তার বাসা থেকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদকে উদ্ধার করে
ছবি: প্রথম আলো

রাজশাহীর একজন নির্বাচন কর্মকর্তার বাসায় আওয়ামী লীগের এক নেতাকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন তাঁর দলেরই নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ গতকাল দিবাগত রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। নগরের সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন:

২

রওশন এরশাদের প্রার্থী ও হিরো আলমের মনোনয়ন বাতিল

আশরাফুল আলম ওরফে হিরো আলম
ছবি: প্রথম আলো

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনীত প্রার্থী মো. মামুনূর রশিদ, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেনসহ (হিরো আলম) আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জি এম কাদেরের প্রার্থী সিকদার আনিসুর রহমানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বিস্তারিত পড়ুন:

৩

নবজাতকের পর মারা গেলেন মা মাহবুবা

মাহবুবা রহমান
ছবি: সংগৃহীত

নবজাতক মারা যাওয়ার সাত দিনের মাথায় মারা গেলেন মা মাহবুবা রহমান। গতকাল রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বেলা দুইটার পর তাঁর মৃত্যু হয়। ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সন্তান জন্ম দিতে গিয়ে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকদের অবহেলার শিকার মাহবুবার নবজাতক মারা যায় বলে জানায় পুলিশ। মাহবুবার অবস্থাও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।বিস্তারিত পড়ুন:

৪

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ জুন

সৌদি আরবের সুপ্রিম কোর্ট রোববার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে
প্রতীকী ছবি

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৮ জুন। সৌদি আরবের সুপ্রিম কোর্ট গতকাল এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। বিস্তারিত পড়ুন:

৫

যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেক হতে পারে আর্সেনালের বিপক্ষে

ইন্টার মায়ামির হয়ে অভিষেকের আগেই যুক্তরাষ্ট্রের ফুটবলে খেলতে নামতে পারেন মেসি
ছবি : ইনস্টাগ্রাম

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে নাম লেখাননি লিওনেল মেসি। তবে ডেভিড বেকহামের ক্লাবে যাওয়ার বিষয়টা পাকা করে ফেলেছেন। আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় আপাতত মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে নামতে পারছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে লিগে খেলার আগেই যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে অভিষেক হতে পারে তাঁর। বিস্তারিত পড়ুন: