শুভ সকাল। আজ ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সচিবালয়ে। বুধবার বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আবেদনকারী হয়ে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
একদিকে বিপুল সম্ভাবনা, আরেক দিকে নানামাত্রিক রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়েই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী করল। যে রাজনৈতিক সংকটের মধ্যে বাংলাদেশ ঢুকে যাচ্ছিল, সেখানে বিএনপির শক্ত প্রচারণা ও অবস্থান জনগণের সিংহভাগ অংশকে আশ্বস্ত করতে পেরেছিল যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথ ধরেই চলবে।
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরের ভেতর থেকে গত সোমবার সন্ধ্যায় মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ সব ম্যাচ এখনো শেষ হয়নি। তবে ২০ দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে সুপার এইটে কারা খেলবে, সেটি এরই মধ্যে নিশ্চিত হয়েছে। প্রতিটি গ্রুপের সেরা ২টি করে দল নিয়ে মোট ৮টি দল উঠেছে সুপার এইটে।