সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

‘১১৫০ টাকার কাজে ৭০ হাজার টাকা লাগবে কেন’—ভিডিও ছড়িয়ে পড়ার পর তহশিলদারকে নোটিশ

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মোহাম্মদ আবদুস সোবাহান। সেবাগ্রহীতার কাছ থেকে সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারি বা খতিয়ান খোলার সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক তহশিলদারের বিরুদ্ধে। অভিযুক্ত মোহাম্মদ আবদুস সোবাহান ওই ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত। সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন...

ডাকসুর সংগ্রহশালায় আব্দুল মালেকের ছবি, কে ছিলেন তিনি, কীভাবে নিহত হন

আব্দুল মালেক
ছবি: ছাত্রশিবিরের ওয়েবসাইট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা সংস্কার শেষে মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ছবি। আরও যোগ করা হয়েছে আব্দুল মালেকের ছবি, যিনি ছিলেন ইসলামী ছাত্রসংঘের নেতা। সংগ্রহশালায় তাঁর একটি ছবি এবং মৃত্যুর পরের একটি ছবি রাখা হয়েছে। বিস্তারিত পড়ুন...

পবিত্র মক্কা নগরীর দিকে হুতিরা ড্রোন ছুড়েছে বলে অভিযোগ সৌদি আরবের, নিরাপত্তা সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। ছবিটি আকাশ থেকে তোলা
ফাইল ছবি: রয়টার্স

সৌদি আরব অভিযোগ করেছে, পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতিরা। ড্রোনটি আগেভাগে শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। হুতিদের সঙ্গে সৌদি আরবের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যেই মক্কা নগরী অভিমুখে ড্রোন পাঠানোর এ অভিযোগ পাওয়া গেল। বিস্তারিত পড়ুন...

ভারতের ‘জাল’ থেকে বাংলাদেশকে ‘মুক্তি’ দিল আফগানিস্তান

ভারতের বিপক্ষে টানা ৯টি টি–টুয়েন্টি হেরেছে বাংলাদেশ
বিসিসিআই

৩ নভেম্বর ২০১৯। টি–টুয়েন্টি সংস্করণে সর্বশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে টি–টুয়েন্টিতে যেখানেই খেলেছে বাংলাদেশ, ফল একটাই—পরাজয়। এই সময়ে ভারতের বিপক্ষে টানা ৯ ম্যাচ হেরেছে বাংলাদেশ। এত দিন টি–টুয়েন্টিতে কোনো দলের বিপক্ষে টানা জয়ের তালিকায় এটিই ছিল ভারতের সেরা সাফল্য। ভারতের বিপক্ষে টানা হারের এই শীর্ষস্থান থেকে বাংলাদেশকে অবশেষে মুক্তি দিয়েছে আফগানিস্তান। বিস্তারিত পড়ুন...

আটলান্টিকের পাড়ে রাজ্জাকের নাতনি চালাচ্ছেন গাড়ি, পেছনে মুগ্ধ ববিতা

ফরিদা আক্তার ববিতা
ছবি : ববিতার সৌজন্যে

কানাডার সাগরপাড়ের পথ। এক পাশে আটলান্টিকের জলরাশি, অন্য পাশে প্রকৃতির অপরূপ দৃশ্য। সেই সৌন্দর্য দেখে গাড়িতে বসেই মুগ্ধ হচ্ছিলেন দেশের বরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা। জানালার কাচ নামিয়ে কখনো সমুদ্র দেখছেন, কখনো ভিডিও করছেন আবার কখনো নিজের মুগ্ধতার কথা জানাচ্ছেন। আর গাড়ির স্টিয়ারিংয়ে? নায়করাজ রাজ্জাকের নাতনি নাজলি হোসেন ঐশী। বিস্তারিত পড়ুন...