আদালত অবমাননার মামলায় বিএনপি নেতা হাবিবকে হাইকোর্টে হাজির করা হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত অবমাননার মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে হাইকোর্টে হাজির করা হয়েছে।
আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মধ্যাহ্ন বিরতির পর তাকে হাজির করা হয়।
গতকাল মঙ্গলবার মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেপ্তার করার কথা জানায় র্যাব।
র্যাব-২ এর পাঠানো এক বার্তায় বলা হয়, রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় তিনি গ্রেপ্তার হন।
র্যাব বলেছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।