চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু মশা
ফাইল ছবি

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, সাবরিনা সুলতানা (২১) ও আবদুল গণি (৯০)। সাবরিনা সদরঘাট এলাকার ও গণি বাকলিয়া এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁরা মারা যান।

আরও পড়ুন

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর সাবরিনাকে গত বৃহস্পতিবার ও গণিকে শনিবার ভর্তি করা হয়। আজ সেখানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ৪০ জন ডেঙ্গুতে মারা যায়।

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ জন। এবার মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৯৭ জন।

আরও পড়ুন