সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্মাণকাজের অযৌক্তিক জরিমানা নিয়ে একটি প্রতিবেদন পাঠকপ্রিয়তা পেয়েছে। ভারতের তিন রাজ্যের নির্বাচন নিয়ে একাধিক প্রতিবেদন আছে আন্তর্জাতিক বিভাগে। এ ছাড়া বিনোদন, বাণিজ্য ও ক্রীড়াজগতের নানা খবর তো আছেই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কাজে দেরি করে রাশিয়ার ঠিকাদার, জরিমানা গোনে বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্মাণকাজে রাশিয়ার ঠিকাদার দেরি করলে জরিমানা দিতে হয় বাংলাদেশকে। ইতিমধ্যে সরকার রাশিয়াকে প্রায় ৭৮ কোটি টাকা জরিমানা হিসেবে দিয়েছে। আরও ৩১ কোটি টাকা জরিমানা হয়েছে, যা এখনো বকেয়া। বিস্তারিত পড়ুন...

২

তৃতীয় বিশ্বযুদ্ধ এখনই শুরু হয়ে গেছে!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে দুই প্রেসিডেন্টের কারও ভাষণেই আশ্বস্ত হওয়ার মতো কিছু পায়নি বিশ্ব
ছবি : এএফপি

আগামী দিনের ঐতিহাসিকেরা অবশ্যই গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ স্মরণ করবেন। দুই প্রেসিডেন্টের বাগ্‌যুদ্ধ উল্লেখ করে তাঁরা তা করবেন। এর এক পক্ষে থাকবেন যুক্তরাষ্ট্রের পাষাণহৃদয় প্রেসিডেন্ট জো বাইডেন। যিনি ওয়াশিংটন থেকে কিয়েভে উড়ে যান ইউক্রেনীয়দের সংগ্রামে তাঁর আমৃত্যু সমর্থন ঘোষণার জন্য। আর অন্য পক্ষে থাকবেন কর্কশ হৃদয়ের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত পড়ুন...

৩

নির্বাচন কমিশন গঠনে ভারতীয় সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়

ভারতের সুপ্রিম কোর্ট
ছবি: এএফপি

এবার থেকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের নিযুক্তিতে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলের নেতা। বিস্তারিত পড়ুন...

৪

এবার সমুদ্রপাড়ের ছবিতে অন্য রকম স্পর্শিয়া

দেখতে দেখতে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার ক্যারিয়ার এক যুগে পা দিচ্ছে। দিন দিন যেন কাজে আরও বেশি মনোযোগী হচ্ছেন। সংখ্যার চেয়ে মানে গুরুত্ব দিয়ে এগোচ্ছেন। কাজের বাইরে বাকি সময় নিজের মতো করেই কাটিয়ে দিচ্ছেন। সরব রয়েছেন ফেসবুকে। সেখানে ব্যতিক্রমী সব ছবিতে আলোচনায় আসছেন। আরও পড়ুন...

৫

আর্জেন্টিনার সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া ৩৫টি আইফোন উপহার মেসির

জাতীয় দল ও কোচিং স্টাফদের জন্য মেসির বিশেষ উপহার। সোনার প্রলেপ দেওয়া আইফোন ১৪
ছবি: টুইটার

জাতীয় দল সতীর্থদের প্রতি লিওনেল মেসির ভালোবাসা নতুন কিছু নয়। অনেকবার তাঁর এই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গেছে। কাতার বিশ্বকাপেই যেমন রদ্রিগো দি পল চোট লুকিয়ে খেললেও তাঁকে সমর্থন দিয়েছিলেন মেসি। এবারও আর্জেন্টিনা জাতীয় দলের সদস্যদের প্রতি মেসি নিজের ভালোবাসাটা বুঝিয়ে দিলেন, তবে একটু অন্যভাবে। বিস্তারিত পড়ুন...