হামের টিকা নিয়ে অন্তবর্তী সরকারের গাফিলতি ছিল কিনা, তদন্তের চেষ্টা হচ্ছে: জাহেদ উর রহমান

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ে, ৫ মে ২০২৬ছবি: প্রথম আলো

হামের টিকা নিয়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গাফিলতির যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

জাহেদ উর রহমান বলেছেন, তদন্তের উদ্দেশ্যে হচ্ছে যাচাই করা এবং তারপর সিদ্ধান্তে আসা। দ্রুত যাতে তদন্ত শুরু হয়, সে চেষ্টা করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলে জানান তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে বর্তমান সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথাগুলো বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম।

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে অবহেলার অভিযোগ নিয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আনুষ্ঠানিকভাবে তদন্ত করা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাজ করার চেষ্টা করছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি। আমি আশা করি, সরকার একটা তদন্ত করবে। দায়ী কারা ছিলেন বা অন্তত কাউকে ধরে শাস্তি দিতে চেয়েছি, সেটার চেয়েও জরুরি কথা, সমস্যাগুলো কোথায় হলো।’

আরও পড়ুন

জাহেদ উর রহমান বলেন, ‘একটা তদন্ত ভবিষ্যতের জন্য হেল্প (সহযোগিতা) করে, যাতে একই রকম ঘটনা পনুরাবুত্তি না হয়। সেই কারণে অন্তত তদন্ত হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং চেষ্টাও করছি। আমি এ ব্যাপারে কথা বলব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব।’

এ নিয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দ্রুত যাতে তদন্ত শুরু হয়, সে চেষ্টা করা হবে।

আরও পড়ুন