সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ সেপ্টেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার পর ব্রিফিং করেন। ঢাকা, ১২ সেপ্টেম্বর
ছবি: বিজ্ঞপ্তি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন এবং যাঁদের দায়িত্ব দিয়েছেন, এই সংস্কারগুলো যেন অতি দ্রুত হয়, সে বিষয়ে তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে। বিস্তারিত পড়ুন...

শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন, কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছে। জবাবে তিনি বলেছেন, তাঁরা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন। এটি তাঁরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন। বিস্তারিত পড়ুন...

সর্বাত্মক চেষ্টা থাকবে ভারতের সঙ্গে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা: ডয়চে ভেলেকে সাক্ষাৎকারে ড. ইউনূস

ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কূটনীতি, অর্থনীতি, নির্বাচন আয়োজনসহ নানা বিষয় নিয়ে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস
ছবি: ডয়চে ভেলে

জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ এবং আগামী দিনের কর্মপরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন ডয়চে ভেলের আরাফাতুল ইসলাম। বিস্তারিত পড়ুন...

৫-২০ আগস্ট: হামলার শিকার সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০৬৮

সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে প্রথম আলোতে শুরু থেকেই বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তা ছিল ঘটনাভিত্তিক, সার্বিক চিত্র নয়। এ কারণে দেশব্যাপী অনুসন্ধান করে সঠিক তথ্য জানা প্রয়োজন। সংখ্যালঘুদের ওপর হামলার তথ্য সংগ্রহ করা হয় ৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত। সংগৃহীত তথ্য পুনরায় যাচাই, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রস্তুতের মধ্যে বিভিন্ন জেলায় শুরু হয় বন্যা। তবে এখনো দেশে ও বিদেশে এসব নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্ক হচ্ছে। এমন প্রেক্ষাপটে বিলম্ব হলেও বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার একটি চিত্র পাঠকদের জন্য তুলে ধরা হলো। বিস্তারিত পড়ুন...

আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে: রাহুল গান্ধী

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী। স্থানীয় সময় মঙ্গলবার
ছবি: কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...