সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ জুলাই, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: ঋণখেলাপি, গ্রেপ্তারি পরোয়ানা, তবু পদোন্নতি পেয়ে সচিব

খাইরুল ইসলাম

মো. খাইরুল ইসলাম বেসিক ব্যাংকের একজন ঋণখেলাপি। ব্যাংকের টাকা পরিশোধ না করলেও সরকারি চাকরিতে তাঁর একের পর এক পদোন্নতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় ২০১০ সালে ছিলেন উপসচিব। এরপর পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং সর্বশেষ ২ জুলাই সচিব হয়েছেন। এখন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)। কিন্তু এত পদোন্নতি হলেও ব্যাংকের টাকা আর পরিশোধ করেননি তিনি। চার কোটি টাকা ঋণ নিয়ে কিছু ফেরত দিলেও জমতে জমতে সুদাসলে তাঁর দেনা এখন নয় কোটি টাকা। ঋণও নিয়েছিলেন প্রভাব খাটিয়ে, বেআইনিভাবে এবং সরকারের অনুমতি ছাড়া। বিস্তারিত পড়ুন:

২

তথ্য ফাঁস হয়েছে ওয়েবসাইটের দুর্বলতায়, দায় এড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ
ছবি: তানভীর আহম্মদ

সরকারি একটি সংস্থার ওয়েবসাইট থেকে ‘লাখ লাখ’ মানুষের তথ্য ফাঁসের ঘটনাটি ঘটেছে কারিগরি দুর্বলতায়। কেউ ওয়েবসাইটটি হ্যাক করেনি। এ কথা জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ। ওয়েবসাইটটি নিজে থেকেই ভঙ্গুর ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি, কারিগরি ত্রুটি ছিল। যে কারণেই তথ্যগুলো মানুষের কাছে উন্মুক্ত হয়ে পড়ে।’ তিনি আরও বলেন, এই দায় এড়ানোর সুযোগ নেই। বিস্তারিত পড়ুন:

৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক তিক্ত হলো কেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং


আওয়ামী লীগ সরকার তৃতীয় মেয়াদে এসে পররাষ্ট্রনীতি নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ চ্যালেঞ্জকে কয়েকজন মন্ত্রী অনেকটা ‘যুদ্ধের’ পর্যায়ে নিয়ে গেছেন। সরকারের প্রিয়তা অর্জনে উন্মুখ কিছু মিডিয়া বা টিভি চ্যানেল ‘মার্কিনরা এই দেউলিয়া হয়ে গেল আরকি’ কিংবা ‘পুতিনের ভয়ে আমেরিকা কম্পমান’—এ–জাতীয় প্রচারণায় যেন মার্কিনবিরোধী সংগ্রামে নেমে পড়েছে। বিস্তারিত পড়ুন:

৪

পাবজি খেলা থেকে প্রেম: জামিনে মুক্তির পর পাকিস্তানি বধূকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন ভারতের শচীন

সীমা হায়দার ও শচীন মিনা
ছবি: টুইটার

প্রেমের টানে ভারতে আসা পাকিস্তানের সেই বধূ গতকাল শনিবার জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়েছেন তাঁর ভারতীয় বরও। করোনা মহামারির সময় যখন দেশে দেশে লকডাউন চলছে, তখন অনলাইন গেম পাবজি খেলতে গিয়ে তাঁদের পরিচয়। পরিচয় বন্ধুত্বে গড়ায়, এরপর প্রেমে। তারপর কী হলো? সে গল্প হার মানাবে সিনেমার গল্পকেও। বিস্তারিত পড়ুন:

৫

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কা

বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচের সব কটিতে জিতেছে শ্রীলঙ্কা
এএফপি

আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে জয় জরুরি ছিল না। কিন্তু সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বাছাইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব জানানোর চ্যালেঞ্জ ছিলই; ছিল বিশ্বকাপে যাওয়ার আগে ‘আমরা ভালো দল’ আত্মবিশ্বাস নিয়ে যাওয়ার তাড়নাও। বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে সেটিই অর্জন করে নিয়েছে শ্রীলঙ্কা। হারারেতে অনুষ্ঠিত ফাইনালে ডাচদের ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে দাসুন শানাকার দল। টানা আট ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে যাচ্ছে শ্রীলঙ্কা। বিস্তারিত পড়ুন: