শুভ সকাল। আজ ৯ মে, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
দেশের কোন সড়কে কত গতিতে, কোন ধরনের যানবাহন চলবে, তা ঠিক করে দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এ বিভাগ থেকে গত রোববার ‘মোটরযানের গতিসীমা-সংক্রান্ত নির্দেশিকা, ২০২৪’ জারি করা হয়েছে।
মেয়েটিকে ধর্ষণের পর ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। তাঁর অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তির পর ম্যাজিস্ট্রেট মেয়েটির জবানবন্দি নিয়ে রেখেছিলেন। ভুক্তভোগী ওই তরুণী প্রাণে বেঁচে গেলেও তাঁকে দীর্ঘ মেয়াদে শারীরিক ও মানসিক ভোগান্তি পোহাতে হবে।
পুরোনো পেনশন ব্যবস্থাপনার অধীনে থাকা স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ব্যাপারে ২০২৪ সালের মার্চ মাসে প্রজ্ঞাপন জারি করে সরকার আগামী ১ জুলাই থেকে যে প্রত্যয় স্কিম চালু করতে যাচ্ছে, তা সংশ্লিষ্ট মহল থেকে সার্বিকভাবে সমালোচিত হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি প্রত্যয় স্কিমের ব্যাপারে তাদের বিরোধিতার কথা বিভিন্ন মাধ্যমে সরকারকে জানিয়েছে।
এ কী করলেন রাফসান দ্য ছোট ভাই! দামি বা বিলাসবহুল গাড়ি দিয়ে মা-বাবাকে চমকে দিয়েছেন। আবেগে আপ্লুত হয়ে তাঁদের চোখে খুশির অশ্রু। রাফসানের মতো কয়জন তরুণই–বা এমনটি করতে পারেন? তেমন নজিরই কি আছে?
কোক স্টুডিও বাংলার ‘মা লো মা’ গানটি নিয়ে প্রশংসার সঙ্গে বিতর্কও উঠেছে। নেত্রকোনার বাউল সাধক রশিদ উদ্দিনের ‘মাগো মা’ গানের সঙ্গে ঢাকার সাধক, কবি ও শিল্পী খালেক দেওয়ানের ‘মা লো মা’ গানের মিল খুঁজছেন শ্রোতারা।