শুভ সকাল। আজ সোমবার। গতকাল রোববার আলোচিত খবরগুলোর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্রকে নির্যাতনের ঘটনায় ‘প্রলয় গ্যাংয়ের’ বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ’। পাঠকপ্রিয় তালিকায় ছিল ‘৩৫ ছক্কার ম্যাচে রান তাড়ায় বিশ্ব রেকর্ড দক্ষিণ আফ্রিকার’ খবরটিও। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের বেশ কটিই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পেটানোর ঘটনায় ‘প্রলয় গ্যাংয়ের’ বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই ছাত্রের মা। তিনি বলেছেন, তাঁর ছেলে জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে স্টাম্প, রড, বেল্ট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে অভিযুক্তরা। এতে মাথা ও চোখে গুরুতর জখম হয় সে। ছিঁড়ে যায় ডান পায়ের লিগামেন্ট।
বিস্তারিত...
ঢাকার তেজগাঁওয়ের স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়াকে (৪৭) হত্যার ঘটনায় পাঁচজনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। একটি সংঘবদ্ধ অপরাধী চক্র টাকা হাতিয়ে নিতে ইমতিয়াজকে অপহরণ করে। পরে টাকা না পেয়ে তাঁকে হত্যা করেছে।
বিস্তারিত...
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কের দর্শকরাই হয়ে উঠলেন ফিল্ডার। একের পর এক ছক্কা গ্যালারিতে আছড়ে পড়লে ফিল্ডার না হয়ে উপায়ই বা কি! দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির এই ছক্কাবৃষ্টিতে হয়েছে রানবন্যা। যেখানে ক্যারিবীয়দের ২৫৮ রান ৭ বল বাকি থাকতেই ৪ উইকেটে টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি রান তাড়ায় বিশ্ব রেকর্ড।
বিস্তারিত...
মুক্তিযুদ্ধের অন্যতম কারণ ছিল ভয়াবহ রকমের বৈষম্য। পাকিস্তানের শাসকগোষ্ঠী এ দেশের মানুষের জীবনযাত্রার উন্নয়ন না করে পশ্চিম পাকিস্তানকে প্রাধান্য দিয়েছিল। ফলে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে এ দেশের মানুষ ক্রমেই পিছিয়ে যেতে থাকে। চাকরি বা ব্যবসার সুযোগও ছিল সীমিত। তবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গত ৫০ বছরে বাংলাদেশ অর্থনীতির নানা ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে।
বিস্তারিত...
‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’ কথাগুলো নাট্যজন মামুনুর রশীদের।
বিস্তারিত...