শুভ সকাল। ১৬ ফেব্রুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে আবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। এখন দলীয় অন্দরমহল ও রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে, তা নিয়ে চলছে জল্পনাকল্পনা। বিস্তারিত পড়ুন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। ২৯০ আসনে দলটির প্রার্থী ছিল। অন্যদিকে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। তাদের প্রার্থী ছিল ২২৭টি আসনে। বিস্তারিত পড়ুন...
শীত বিদায়ের মিষ্টি রোদ আর মৃদুমন্দ বাতাসের দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ঠিক দুই দিন পরই বসন্ত। প্রকৃতিতে সন্ধিক্ষণের এ দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও একটি সন্ধিক্ষণ হয়ে থাকবে। ভোট যে মানুষের কাছে বড় উৎসব, ভোট যে মানুষের কাছে নাগরিক হিসেবে নিজের ক্ষমতা প্রয়োগের পথ, সেটাই এ দেশের মানুষ ভুলে যেতে বসেছিল। সত্যিকার উৎসব করেই মানুষ এবার ভোট দিয়েছে। বিস্তারিত পড়ুন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় দেওয়া এক বার্তায় বিএনপির নেতা ৬০ বছর বয়সী তারেক রহমানকে তাঁর দলের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। তিনি একটি ‘গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক’ প্রতিবেশী দেশের প্রতি ভারতের সমর্থনের অঙ্গীকার করেন। মোদি আরও বলেন, দুই দেশের ‘বহুমুখী সম্পর্ক’ জোরদার করতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন। বিস্তারিত পড়ুন...
প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লাও। শুধু চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক দ্বৈরথ দেখতে নয়, এ ম্যাচে যে রাজনৈতিক প্রেক্ষাপট জড়িত এবং সে কারণেই যে এসব ক্রিকেট–প্রশাসক গ্যালারিতে, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। বিস্তারিত পড়ুন...