সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

রাষ্ট্রপতি বললেন, একটা মানুষের ইগো-অ্যারোগেন্স সবাইকে ডুবিয়েছে

মোহাম্মদ তানজীমউদ্দিন খান
প্রথম আলো

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষক ও নাগরিক সমাজের প্রকাশ্য উপস্থিতির অন্যতম মুখ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। গণ-অভ্যুত্থান ও অভ্যুত্থান-পরবর্তী সরকার গঠনের অনেক ঘটনারই তিনি প্রত্যক্ষদর্শী। এসব নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। বিস্তারিত পড়ুন...

ন্যাশনাল মেডিকেলের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা, আছে পুলিশও

রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে
ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির, ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনার জেরে ন্যাশনাল মেডিকেলের সামনে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে উভয় পক্ষের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতা-কর্মীদেরও সেখানে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত পড়ুন...

পৃথিবীর দিকে ধেয়ে আসা বিধ্বংসী গ্রহাণু পারমাণবিক বোমা দিয়ে ঠেকানোর চিন্তা

এ ইলাস্ট্রেশনে একটি গ্রহাণুকে দেখানো হয়েছে। গ্রহাণুটি পৃথিবীর মতোই সূর্যকে একই কক্ষপথ ধরে প্রদক্ষিণ করে। প্রায় ১ দশমিক ২ কিলোমিটার ব্যাসের এ গ্রহাণু ‘ট্রোজান গ্রহাণু’ নামে পরিচিত
ফাইল ছবি: রয়টার্স

বিধ্বংসী বলে বিবেচিত বড় গ্রহাণুর সঙ্গে পৃথিবীর ভয়াবহ সংঘর্ষ এড়াতে সবচেয়ে কার্যকর পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, একটি বড় গ্রহাণুর ভেতর পারমাণবিক বিস্ফোরক পুঁতে বিস্ফোরণ ঘটানোই এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি। বিস্তারিত পড়ুন...

ডিসেম্বরেই কি অবসর নিতে পারেন নেইমার

নেইমার
এএফপি

ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সান্তোসের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এরপর ক্লাবে থাকবেন, অন্য কোথাও যাবেন, নাকি ফুটবলকেই বিদায় জানাবেন, সেই সিদ্ধান্ত তখনই নেবেন বলে জানিয়েছেন নেইমার। বিস্তারিত পড়ুন...

‘তাকে আমি ভালোবাসতাম, সে-ও আমাকে ভালোবাসত’, জাফর ইকবাল প্রসঙ্গে ববিতা

‘অবুঝ হৃদয়’ ছবিতে জাফর ইকবাল ও ববিতা

কাজ করতে গিয়ে ববিতা জড়ান প্রেমের সম্পর্কে। সহশিল্পী নায়কদের মধ্যে ববিতার প্রেমের সম্পর্ক জোরালোভাবে উচ্চারিত হয় একজনের সঙ্গে। চলচ্চিত্র সমালোচকদের মতে, সে সময়ের সবচেয়ে সুদর্শন, স্মার্ট ও স্টাইলিশ নায়ক হিসেবে পরিচিত জাফর ইকবাল। এই নায়কের সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকারও করেছেন বরেণ্য এই অভিনয়শিল্পী। বিস্তারিত পড়ুন...