সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা

(ওপরে বাঁ থেকে) আবদুস সালাম, শফিকুল ইসলাম খান, নজরুল ইসলাম মঞ্জু; (নিচে বাঁ থেকে) আবদুল কাইয়ুম চৌধুরী, সাখাওয়াত হোসেন খান ও শওকত হোসেন সরকার
ছবি: সংগৃহীত

দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘যত দ্রুত সম্ভব’ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন। তার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে নতুন প্রশাসকদের নিয়োগের প্রজ্ঞাপন হয়। বিস্তারিত পড়ুন...

অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন নেওয়া ৩ মাস ধরে বন্ধ

জন্ম ও মৃত্যুনিবন্ধনের ওয়েবসাইটের স্ক্রিনশট
ছবি: ওয়েবসাইট থেকে

ঢাকায় জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজে যুক্ত শিউলী আকতার। তাঁর মায়ের মৃত্যু হয়েছে। এখন মৃত্যুনিবন্ধন করতে হবে। তবে সে জন্য তাঁকে যেতে হচ্ছে পৈতৃক এলাকায়। কারণ, অনলাইনে মৃত্যুর আবেদন করা যাচ্ছে না। তিনি প্রথম আলোকে বলেন, তিনি ঢাকায় থাকলেও পৈতৃক বাড়ি রাজশাহী। ফলে মায়ের মৃত্যুনিবন্ধন সেখান থেকে করতে হবে। সে জন্য তিনি রাজশাহী যাবেন। বিস্তারিত পড়ুন...

ফুটেজে চেহারা স্পষ্ট নয়, অন্য কোনো ‘ক্লু’ও নেই, হাঁটার ভঙ্গি দেখে খুনের রহস্য উদ্ঘাটন

পাশের বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঢাকার উত্তরায় চেতনানাশক প্রয়োগ করে গৃহকর্ত্রীকে হত্যার পর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় গৃহকর্মী বিলকিছ বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে

ঢাকার উত্তরায় চেতনানাশক প্রয়োগ করে গৃহকর্ত্রীকে হত্যার পর স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় শুরুতে কার্যত অন্ধকারে ছিলেন তদন্তকারীরা। গৃহকর্মীর নাম-পরিচয় ভুয়া, কোনো মুঠোফোন নম্বর নেই, বাসার সিসিটিভি ক্যামেরাও নষ্ট। পাশের বাড়ির একটি সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজ পাওয়া যায়, তাতেও মুখ স্পষ্ট নয়। শেষ পর্যন্ত ওই ফুটেজে ধরা পড়া হাঁটার বিশেষ ভঙ্গিই হয়ে ওঠে সূত্র। সেই সূত্র ধরেই খুনিকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বিস্তারিত পড়ুন...

অন্তর্বর্তী সরকার: দায়মুক্তি অধ্যাদেশগুলোর বিহিত জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিস্তারিত পড়ুন...

ভারতের সামনে কঠিন পথ, দুই জয়েও সেমিফাইনালের নিশ্চয়তা নেই

সূর্যকুমার যাদবের দলের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে
এএফপি

গতকাল রাতে ভারত শুধু দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচই হারেনি, ৭৬ রানের বড় হারে রানরেটেও হোঁচট খেয়েছে। ১৮৭ রান তাড়ায় ১১১ রানে অলআউট হওয়ায় ভারতের রানরেট এখন -৩.৮। যা সূর্যকুমার যাদবদের সেমিফাইনালে ওঠার পথকে কঠিন করে তুলেছে। বিস্তারিত পড়ুন...