শুভ সকাল। আজ ১৩ আগস্ট, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেলের চলাচল উভয় দিক থেকে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। তবে শেষের ট্রেনটি ২০ মিনিট বিরতি দিয়ে চলাচল করে। ফলে ভিড় হচ্ছে প্রচুর। দুটি ট্রেন বাড়ানোর পর যাত্রীদের যাতায়াত বেড়েছে ১০ হাজারের মতো। এই পরিস্থিতিতে আরও দুটি ট্রেন বাড়ানোর উদ্যোগ নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বিস্তারিত পড়ুন…
গত ২৩ জুন পলাশীর যুদ্ধের বার্ষিকী নীরবেই পার হয়ে গেল। দিনটি নিয়ে তেমন কোনো আলোচনা আমার চোখে পড়ল না। বিষয়টি দুঃখজনক, কারণ পলাশীর সেই পরাজয় আজও বাংলাদেশের অধিবাসীদের জন্য গভীর শিক্ষা বহন করে চলেছে। বিস্তারিত পড়ুন…
‘বরবাদ’ ছবির সফলতার পর শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ ছিল অনেক বেশি। চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে এ নিয়ে অনেক লেখালেখিও হয়েছে। শাকিবের সঙ্গে মেহেদীর সিনেমা যখন চূড়ান্ত হয়েছে, তখন এর নায়িকা নিয়ে চলে জোর আলোচনা। এই মুহূর্তে সবচেয়ে বেশি কৌতূহল শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূরের নাম চর্চিত হলেও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সেসব খবরের কোনো ভিত্তি নেই। বিস্তারিত পড়ুন…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি তুরস্ক থেকে ফেরার সময় গোপনে একটি উড়োজাহাজে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু তা এখন পর্যন্ত দেশটির কংগ্রেসকে জানানো হয়নি। গত মঙ্গলবার এ ঘটনায় কংগ্রেসে ব্রিফিং দাবি করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা। ওই ঘটনায় সাংবাদিক ও সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে কেন ভুল তথ্য দেওয়া হয়েছিল, সে প্রশ্ন তুলছেন। বিস্তারিত পড়ুন...
বিয়ের ফুল ফুটল ক্রিস্টিয়ানো রোনালদোর। ৪১ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি এখন বিবাহিত। কয়েক দিন ধরেই রোনালদোর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত মঙ্গলবার সেটাই সত্যি হলো। পর্তুগালের সৈকত শহর কাসকাইসে এক পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। বাগ্দানের ঘোষণা দেওয়ার ঠিক এক বছর পর তাঁরা বিয়ের পিঁড়িতে বসলেন। বিস্তারিত পড়ুন…