শুভ সন্ধ্যা। আজ সোমবার। দেশের বৃহৎ দুই রাজনৈতিক দলের নানা কর্মসূচি চলছেই। আজও রাজধানীতে বিএনপির সমাবেশ ছিল। দেশের অন্যত্রও সমাবেশ হয়েছে। এসব নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দিনের ঘটনার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আছে একাধিক বিশ্লেষণ। এর বাইরে অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবস্থান কর্মসূচি ঘিরে দলে ছিল সমন্বয়হীনতা। ফলে বড় মহাসমাবেশের পর রাজধানী ঢাকাকে ঘিরে পাঁচ ঘণ্টা অবরোধের যে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, কার্যত গত শনিবার তেমন কর্মসূচি হয়নি। বিস্তারিত পড়ুন...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গোয়েন্দাদের কাজই তো এটা। এটা তো বিপ্লব বড়ুয়া বা এ আরফাতদের (মতবিনিময়ের সময় মন্ত্রীর পাশে বসে ছিলেন) দিয়ে হয়নি। যা সত্য, সেটা আসছে। বিস্তারিত পড়ুন...
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো–ফ্রাঙ্কিভস্ক থেকে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ইউক্রেন আরও শক্তিশালী হয়ে উঠছে। তিনি বলেন, আজ কথিত বিশেষ সামরিক অভিযানের ৫২২তম দিন। রাশিয়ার নেতৃত্ব ভেবেছিল, যেটা কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। বিস্তারিত পড়ুন...
আজ শেষ হতে যাওয়া অ্যাশেজ সিরিজে ৪১২ রান করেছেন রুট। টেস্টে এ নিয়ে ১৯তম বার তাঁর এক সিরিজে ৩০০ বা এর বেশি রান করার কীর্তি। বিস্তারিত পড়ুন...
মামুন প্রথম আলোকে বলেন, ‘আমরা ফয়সাল খানের কাছে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। সেটা তাঁর পছন্দ হয়েছে। তিনি সিনেমা করতে রাজি হয়েছেন। আমাদের চুক্তি হয়ে গেছে, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। বিস্তারিত পড়ুন...