সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। আজ গণভবনে অনুষ্ঠিত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ধিত সভা। এ নিয়ে আজ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেগুলোতে পাঠকের সাড়াও পাওয়া গেছে। ৪১তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর সেগুলোতে পাঠকের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। এর পাশাপাশি আজ বাণিজ্য, আন্তর্জাতিক, ক্রীড়া ও বাণিজ্য নিয়ে একাধিক প্রতিবেদন আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

যত বাধা আসুক, শেখ হাসিনা মাথা নত করেন না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

ওবায়দুল কাদের বলেন, ‘এ কথা স্বীকার করতেই হবে, কিছু দুঃখ, কষ্ট আছে—দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি। কিন্তু এগুলো আমাদের সৃষ্টি নয়। আমরা শাস্তি পাচ্ছি, বড় দেশগুলো এসব সংকট, দুর্ভোগ ডেকে এনেছে। বিস্তারিত পড়ুন...

২

একসঙ্গে দুই বোনের বিসিএস জয়

গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু দুই বোন এবার ৪১ তম বিসিএসে শিক্ষা ও কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে
ছবি: সংগৃহীত


গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু দুই বোন। বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তাঁরা এবার ৪১তম বিসিএস ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বিস্তারিত পড়ুন...

৩

ভিসা না পেয়ে পাকিস্তানি কনে ভার্চ্যুয়ালি বিয়ে করলেন ভারতীয় পাত্রকে


বিয়ের পর পাত্র আরবাজ বলেন, তিনি পাকিস্তানে গিয়ে বিয়ে করেননি। কারণ, পাকিস্তানে এই বিয়ে স্বীকৃতি পেত না। ফলে ভারতে এসে তাঁদের আবার বিয়ে করতে হতো। আমেনা এখন ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন। বিস্তারিত পড়ুন...

৪

‘মানিকে মাগে হিতে’র শিল্পী ইয়োহানির সঙ্গে গাইলেন সাকিব

শ্রীলঙ্কার সংগীতশিল্পী ইয়োহানির সঙ্গে সাকিব আল হাসান
ছবি: টুইটার


সিংহলিজ ভাষায় গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী এবারের লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ঘিরে লাইভ অনুষ্ঠান করছেন। বিস্তারিত পড়ুন...

৫

আগের রাতে থানায়, পরদিন ডিবি কার্যালয়ে অপু

অপু বিশ্বাস
ছবি : ফেসবুক

আগের দিন থানায় এবং পরদিন ডিবি কার্যালয়ে যাওয়ার বিষয়টিতে রহস্য দানা বেঁধেছে। তবে অপু বিশ্বাস জানান, থানার বিষয়টি ছিল ‘সৌজন্য সাক্ষাৎ’।  বিস্তারিত পড়ুন...