প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মী যাঁরা
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে বছরের সেরা কর্মীদের পুরস্কৃত করা হয়েছে। আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন সম্পাদকসহ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মীরা।
এবার রিপোর্টিং বিভাগের সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মহিউদ্দিন। সেরা নবীন কর্মীর পুরস্কার পেয়েছেন নিজস্ব প্রতিবেদক সৈয়দ রিফাত মোসলেম।
সমন্বিত বার্তা বিভাগে পুরস্কার পেয়েছেন সহকারী বার্তা সম্পাদক মো. আবু হুরাইরাহ। বিশাল বাংলা বিভাগে পুরস্কার পেয়েছেন জ্যেষ্ঠ সহসম্পাদক মো. জাহাঙ্গীর আলম। ইংরেজি ওয়েব বিভাগে পেয়েছেন সহসম্পাদক নওরিন আহমেদ।
এ বছর ডিজিটাল বিজনেস বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন ডিজিটাল বিজনেস কনটেন্টের প্রধান খায়রুল আলম, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নর্মদা দাশ মিথুন, আর্টস অ্যান্ড গ্রাফিকস বিভাগের গ্রাফিক ডিজাইনার মো. মাইদুল ইসলাম।
আলোকচিত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন নিজস্ব ফটোসাংবাদিক মো. তানভীর আহাম্মেদ, ভিডিও বিভাগের কনটেন্ট ডিস্ট্রিবিউশন এক্সিকিউটিভ মো. সাকিল আহমেদ, তথ্যপ্রযুক্তি বিভাগে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনস ম্যানেজার মামুনুর রহমান খাঁন, অর্থ ও হিসাব বিভাগের অ্যাকাউন্টস রিসিভেবল উপব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন এবং হালফ্যাশনের জুনিয়র কনটেন্ট ক্রিয়েটর কানিজ ফাতেমা।
প্রথম আলোর প্রতিনিধিদের মধ্যে এবার সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন কক্সবাজার জেলার নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস রানা ও সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন।
এ ছাড়া এবার সেরা বিভাগের পুরস্কার পেয়েছে রিপোর্টিং বিভাগ।
বিভাগভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সমন্বিত ডেস্ক, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগ এবং মানবসম্পদ বিভাগ।
সহকর্মীদের ‘নিজের লেখা প্রতিযোগিতা’য় সাংবাদিকতা বিভাগের মধ্যে প্রথম হয়েছেন ভিডিও বিভাগের এক্সিকিউটিভ প্রোডিউসার মোহাম্মদ ইব্রাহীম আশিক; দ্বিতীয় সমন্বিত বার্তা বিভাগের উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন রিপোর্টিং বিভাগের বিশেষ প্রতিবেদক মানসুরা হোসাইন ও সমন্বিত বার্তা বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক সাইফুল ইসলাম। এই প্রতিযোগিতায় সাংবাদিকতাবহির্ভূত বিভাগ (জেনারেল ও ব্যবসায়) থেকে প্রথম হয়েছেন তথ্যপ্রযুক্তি বিভাগের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান, দ্বিতীয় অনলাইন গ্রাফিকস সেকশনের অনলাইন গ্রাফিক ডিজাইনার মো. মাহাফুজার রহমান এবং তৃতীয় হয়েছেন তথ্যপ্রযুক্তি বিভাগের এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনস ম্যানেজার মামুনুর রহমান খাঁন।
‘প্রথম আলোকে কতটা জানি’ কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট বিভাগের নির্বাহী মো. আবু তাহের, দ্বিতীয় হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম এবং তৃতীয় হয়েছেন প্রথমা ডটকমের গ্রাফিক ডিজাইনার মো. আল-মামুন।