শুভ সন্ধ্যা। আজ বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাপান সফরে আছেন। এ সফর এবং জাপান বাংলাদেশের সম্পর্ক নিয়ে আজ একাধিক প্রতিবেদন আছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গরম পড়তে শুরু করেছে। আবহাওয়া সংক্রান্ত এমন একটি সংবাদ আজ পাঠকের সাড়া পেয়েছে ব্যাপকভাবে। আজ আছে রাজনীতি, আন্তর্জাতিক, বাণিজ্য, বিনোদন এবং ক্রীড়া জগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ পেতে আগ্রহ দেখিয়েছে জাপান। এ বিষয়ে বাংলাদেশ সরকারের মনোভাবও ইতিবাচক। সবকিছু ঠিক থাকলে এই কাজ পেতে পারে জাপান। বিস্তারিত পড়ুন...
আবহাওয়াবিদেরা বলছেন, তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি পর্যন্ত হলেও চলতি ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যাওয়ার সম্ভাবনা নেই। এমন গরম আরও অন্তত তিন দিন চলতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদেরা। তবে তাঁরা এরপর বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছেন। বিস্তারিত পড়ুন...
এক সপ্তাহ আগে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বিলাওয়াল ভুট্টোর সফরের কথা জানিয়ে দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে সেই সম্ভাবনার কথা স্বীকার করে জানায়, এসসিও সভাপতি হিসেবে ভারত সব সদস্যদেশকেই প্রথামাফিক আমন্ত্রণ জানিয়েছে। সেই থেকে চলছে প্রবল জল্পনা। বিস্তারিত পড়ুন...
এখন পর্যন্ত আইপিএলে একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন লিটন দাস। সে ম্যাচটি লিটন ভুলেই যেতে চাইবেন। ব্যাট হাতে ব্যর্থতার পাশাপাশি উইকেটকিপার হিসেবেও ভালো করতে পারেননি। স্টাম্পিংয়ের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সও হেরেছিল সেই ম্যাচে। বিস্তারিত পড়ুন...
গতকালই একাধিক নতুন বাংলো কিনে খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার নিজের পোশাক আর ব্যাগের কারণে নেট দুনিয়াজুড়ে তিনি। তাঁর পোশাক আর ব্যাগের দাম এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। বিস্তারিত পড়ুন...