বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান, দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তাঁর সঙ্গীরা হত্যা করেছেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম। আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এই দাবি করেন।

শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার বিচার চলছে। একটি বেসরকারি টেলিভিশনের প্রচারিত ভিডিও প্রতিবেদন আজকে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। সেই ভিডিও প্রতিবেদনের ভিত্তিতে চিফ প্রসিকিউটর এমন দাবি করেন।

আরও পড়ুন

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাঁরা আগে এই গুরুত্বপূর্ণ অ্যাভিডেন্সটা (প্রমাণ) পাননি। সেখানে একজন সাক্ষী বলেছেন, জিয়াউল আহসান ও তাঁর সঙ্গীরা ৩৪ জন বিডিআর সদস্য, যাঁরা সাক্ষী ছিলেন, তাঁদের তুলে নিয়ে গেছেন। এই ৩৪ জনকে নানাভাবে অপহরণ করে হত্যা করেছেন। সেই অ্যাভিডেন্সে এমন বর্ণনা দেওয়া সেই সাক্ষীও একজন সামরিক কর্মকর্তা।

আরও পড়ুন

বিষয়টি অবহিত হওয়ার পর সেই সাক্ষী (ভিডিও প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া) তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জিয়াউল আহসান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, তখন সাক্ষীকে ওই কর্মকর্তা বলেছিলেন, কিছু করার নেই। মানে জিয়াউল আহসানের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল।

আরও পড়ুন