সন্ধ্যায় সারা দিনের খবর
শুভ সন্ধ্যা। আজ রোববার সারা দিন প্রথম আলো অনলাইনের শীর্ষ কয়েকটি খবর তুলে ধরার জন্য এ আয়োজন। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন খবরগুলোতে:
১. পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ, এড়িয়ে গেলেন হিনা রাব্বানি
একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানকে আবারও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। গত শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ দাবি জানান। তবে মোমেন জানিয়েছেন, তাঁর এ প্রস্তাবে নিরুত্তর ছিলেন হিনা রাব্বানি। বিস্তারিত পড়ুন:
২. ‘নাতির চেয়ে কম বয়সী ছেলেরা ধরে ধরে পেটাল’
‘বারবার অনুরোধ করছিলাম, আমার বয়স ৭১ বছর। আমার হার্টের সমস্যা আছে। তবু তারা শুনল না। হাতে থাকা লাঠি দিয়ে পেটাতে থাকে। চার-পাঁচটা আঘাত শরীরে লাগে।’ কথাগুলো বলছিলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম। বিস্তারিত পড়ুন:
৩. পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন
পাকিস্তানের সাবেক এই সেনাশাসক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি অ্যামাইলয়েডসিস নামের এক বিরল রোগে ভুগছিলেন। আমেরিকান হসপিটাল দুবাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন পারভেজ মোশাররফ। বিস্তারিত পড়ুন:
৪. জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ থেকে পড়ালেখা শেষ করে করপোরেট দুনিয়ায় চাকরি থেকে শুরু করে ভিনদেশে উচ্চশিক্ষা নিচ্ছেন অনেক তরুণ। পড়ুন এমনই একজন—ইসরাত জাহানের গল্প। বিস্তারিত পড়ুন:
৫. বেলুন ধ্বংসের ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর চটেছে চীন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ ঘটনায় মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। বিস্তারিত পড়ুন:
৬. গ্যাস–বিদ্যুতে আর কত ভর্তুকি দেওয়া যায়: প্রধানমন্ত্রী
আজকের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘ইংল্যান্ড ১৫০ শতাংশ বিদ্যুতের দাম বাড়িয়েছে। এটা সবার মনে রাখতে হবে। আমরা কিন্তু সেই পর্যায়ে যাইনি। গ্যাস-বিদ্যুৎ দেওয়া যাবে ক্রয়মূল্যে। আর কত ভর্তুকি দেওয়া যায়। আর এ ক্ষেত্রে কেন দেব।’ বিস্তারিত পড়ুন:
৭. আপনি দল থেকে দাঁড়াবেন, আমি স্বতন্ত্র প্রার্থী হব—দেখি, খেলা হয় কি না: হিরো আলম
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে পুনর্নির্বাচন দিয়ে সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বিস্তারিত পড়ুন:
৮. পুরো দলকে মেসির জন্য খেলতে বলেছেন পিএসজি কোচ
ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। এ সময় মেসিকে খেলানোর কৌশল নিয়েও কথা বলেছেন পিএসজি কোচ। বলেছেন, তিনি মেসির জন্য পুরো দলকে খেলার নির্দেশ দিয়েছেন। বিস্তারিত পড়ুন:
৯. তাঁদের প্রেমের কথা জানাজানি হলো যেভাবে
বিয়ের কথা তো দূরে, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির কেউ তাঁদের প্রেমের কথাই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে ঠিকই তাঁদের বিয়ের তোড়জোড় চলছে। আজ বাদে কাল সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। বিস্তারিত পড়ুন:
১০. আ. লীগকে পাশে না পেয়ে ১৪ দলের শরিকদের অনেক প্রশ্ন
বিএনপির ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে ১৪–দলীয় জোটের প্রধান শরিক আওয়ামী লীগের ভূমিকা নিয়ে অন্য শরিকদের মধ্যে অনেক প্রশ্ন এবং কিছুটা ক্ষোভ তৈরি হয়েছে। জাসদ এবং ওয়ার্কার্স পার্টি—দুই শরিককে দুটি আসন ছেড়েছিল আওয়ামী লীগ। কিন্তু অভিযোগ উঠেছে, জোটের প্রার্থী জেতাতে আওয়ামী লীগের চেষ্টা, উদ্যোগ কিংবা সক্রিয় তৎপরতা ছিল না। বিস্তারিত পড়ুন: