সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ আগস্ট, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আস্ত খাসি না দেওয়ায় তর্ক করলেন বর, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা

বিয়ের আয়োজনে বরের জন্য আস্ত খাসি না রাখায় কনেপক্ষের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান বর
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিয়ের আয়োজনে বরের জন্য আস্ত খাসি না রাখায় কনেপক্ষের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়েছেন বর। এ কারণে তাঁর সঙ্গে মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় কনের পরিবার। খাবার খাওয়ানোর পর উপহারসামগ্রীসহ বরের পরিবারকে বিদায় করে দেন কনের স্বজনেরা। বিস্তারিত পড়ুন…

শিক্ষককে অপমানের সংস্কৃতি: আমরা কত নিচে নামছি

আজ শিক্ষকই যেন সবচেয়ে সহজ টার্গেট।
অলঙ্করণ: এআই জেনারেটেড

কয়েক সপ্তাহ আগে গাইবান্ধার পিয়ারাপুর হাইস্কুলে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে এক ছাত্র চেয়ার উঁচিয়ে হামলা চালায়। বিভিন্ন জায়গায় এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে। গত বছর কোথাও প্রধান শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। বিস্তারিত পড়ুন…

বাংলাদেশের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার নির্বাচকদের ধুয়ে দিলেন ইয়ান চ্যাপেল

ডারউইন টেস্ট জয়ের পর বাংলাদেশ দল
শামসুল হক

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৯ উইকেটে হারের পর অনেকেই সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল এমন হারে সরাসরি কাঠগড়ায় তুলেছেন নির্বাচকদের। তাঁর মতে, ভুল খেলোয়াড় নির্বাচনের জন্যই অস্ট্রেলিয়ার এমন দশা। বিস্তারিত পড়ুন…

কার টানে দেড় মাসের ছুটিতে যুক্তরাষ্ট্রে সাফা

যুক্তরাষ্ট্রে অভিনয়শিল্পী সাফা কবির
ছবি: ফেসবুক থেকে

দীর্ঘ এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে এমন ছুটির তালিকা যেন সাফার ডায়েরিতে বিরল। কারণ, শুটিংয়ের ব্যস্ততা ছেড়ে কখনোই তাঁর এভাবে ঘোরাঘুরি করা হয়নি। দুই মাসের বেশি সময় শুটিং করছেন না। এর মধ্যে দেড় মাস কাটাবেন যুক্তরাষ্ট্রে, কাদের টানে যুক্তরাষ্ট্রে এই অভিনেত্রী। বিস্তারিত পড়ুন…

সিএনএনের নারী সাংবাদিকের প্রশ্নে কেন এতটা চটলেন ট্রাম্প, ব্যক্তিগতভাবে আক্রমণে যোগ দিল হোয়াইট হাউসও

ওভাল অফিসে সোমবারের সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৭ আগস্ট, ২০২৬
ছবি: রয়টার্স

সিএনএনের একজন নারী সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াইট হাউস থেকে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। সেসব পোস্টে নারী সাংবাদিকের সন্তানদের নিয়েও কথা বলা হয়েছে। বিস্তারিত পড়ুন…