শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের উপকূলীয় কিয়াউকফিউ বন্দর। এই বন্দর থেকে সমুদ্রপথে বাংলাদেশ। এই পথ ধরে কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডরের প্রস্তাব দিয়েছে চীন। বিস্তারিত পড়ুন...
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল আজ সোমবার বেলা ১১টায়। কিন্তু সভা শুরু হওয়ার মাত্র ২–৩ ঘণ্টা আগে হঠাৎ করে এই সভা স্থগিত করা হয়। আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। বিস্তারিত পড়ুন...
ইসরায়েলের সর্বশেষ নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গে নেতানিয়াহুর কার্যালয় জড়িত—এমন খবর প্রকাশের পর দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট বলেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না’। বিস্তারিত পড়ুন...
ফেসবুকের ফিডে বুড়ো আঙুল থামে বড়জোর দু-তিন সেকেন্ডের জন্য। এর মধ্যেই আমরা ঠিক করে ফেলি কে নায়ক, কে খলনায়ক। পুরো ঘটনা জানার সময় কোথায়? একটি ক্লিপ, একটি ক্যাপশন, নিচে কয়েক হাজার মন্তব্য। বিচার শেষ। বিস্তারিত পড়ুন...
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা, প্রস্তুতিসহ নানা বিষয়ে পুয়ের্তো রিকো থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোর মুখোমুখি হলেন এই অভিনেত্রী ও মডেল। বিস্তারিত পড়ুন...