দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের অভিযোগ গঠন বিষয়ে শুনানি ১৭ জুন

বাবা সৈয়দ আবেদ আলীর সঙ্গে ছেলে সৈয়দ সোহানুর রহমানছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সৈয়দ সোহানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

সোহানুর প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে। তাঁর বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।

আজ মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ শামীমা আফরোজের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা শুনানির তারিখ পেছানোর জন্য আবেদন করলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এর আগে গত বছরের ৫ জানুয়ারি আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার ও ছেলে সৈয়দ সোহানুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক। বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহানুরের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করা হয়।

সোহানুরকে গত ২০ জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন