শুভ সন্ধ্যা। আজ বুধবার। বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সন্ত্রাসীদের হামলায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আজ এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ–সংক্রান্ত একটি প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে। করোনার কারণে শহরের সমাজে নতুন দারিদ্র্যের আবির্ভাব ঘটেছে। গত বছর মোট দরিদ্রের ৫১ শতাংশই ছিল নতুন দরিদ্র। আজ এক গবেষণায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এ–সংক্রান্ত প্রতিবেদনে আজ পাঠকের সাড়া মিলেছে ভালো। তুরস্কের নির্বাচন নিয়ে পাঠক আগ্রহ কমেনি। আজ এ–সংক্রান্ত একাধিক সংবাদও আছে। এ ছাড়া ক্রীড়া, বিনোদন, জীবনযাপন নিয়ে নানা সংবাদ আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে কেএনএ বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহিন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। বিস্তারিত পড়ুন...
বিনায়ক সেন বলেন, ‘মোট দরিদ্রের প্রায় ৫০ শতাংশ নতুন দরিদ্র। যারা নিম্নমধ্যবিত্ত থেকে নেমে গেছে। সংকটে থাকা এই শ্রেণির ওপর আমাদের খেয়াল রাখতে হবে।’ বিস্তারিত পড়ুন...
প্রথম দফার নির্বাচনে কিলিচদারওলুর চেয়ে ৫ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন এরদোয়ান। বিশ্লেষকেরা আভাস দিয়েছেন, দ্বিতীয় দফার নির্বাচনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিস্তারিত পড়ুন...
ফারুকের স্ত্রী ফারহানা পাঠানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয়। তিনি প্রথম আলোকে ব্যাংকঋণ থাকার কথাটি স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘২৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল। এরপর দুই কোটি টাকা পরিশোধও করা হয়। বিস্তারিত পড়ুন...
জানেত্তির আশা, প্রতিপক্ষ যেন রিয়াল মাদ্রিদ না হয়। কেন, ম্যাচের পর স্কাই ইতালিয়ার সঙ্গে সাক্ষাৎকারে সেই কারণও বলেছেন ইন্টার কিংবদন্তি, ‘আমরা আসলে রিয়াল মাদ্রিদকে এড়াতে চাই। কারণ, এই টুর্নামেন্টটা যেন ওদের জন্যই বানানো।’ বিস্তারিত পড়ুন...