ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আগামীকাল শুক্রবার থেকে ঢাকায় দুই দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলন (ইন্ডিয়ান ওশান কনফারেন্স-আইওসি) শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি ও অংশীদারত্ব’।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণাপ্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন শুক্র ও শনিবার ঢাকার ইন্টারকনটিনেন্টাল হোটেলে এই সম্মেলনের আয়োজন করেছে।

আরও পড়ুন

সম্মেলনে মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রায় ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ আরও দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে ভারতের পাশাপাশি নেপাল, ভুটান ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।