সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৬ এপ্রিল, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

হাম মোকাবিলায় বিশেষজ্ঞদের সুপারিশে গুরুত্ব দিচ্ছে না সরকার

রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হামে আক্রান্ত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে
ছবি: প্রথম আলো

হাম মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শ খুব একটা আমলে নিচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। ১২ এপ্রিলের যৌথ সভা থেকে বিশেষজ্ঞরা একটি বহুপক্ষীয় কমিটি গঠনসহ বেশ কিছু জরুরি সুপারিশ করেছিলেন। এসব সুপারিশ বাস্তবায়ন হতে দেখা যাচ্ছে না। বিস্তারিত পড়ুন...

শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির, তার আগেই সব শেষ

(বাঁয়ের থেকে) জামিল আহমেদ লিমন, নাহিদা এস বৃষ্টি এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ
ছবি: কোলাজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের পিএইচডির শিক্ষার্থী নিহত জামিল আহমেদ লিমনের সঙ্গে নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা শিগগিরই বিয়ের পরিকল্পনা করছিলেন। এমন তথ্য জানিয়েছেন লিমনের ভাই জুবায়ের আহমেদ। বিস্তারিত পড়ুন...

ভেতরে মিলেছে বিছানা–বালিশ, লক্ষ্মীপুরে ‘রহস্যময়’ সুড়ঙ্গটি কিসের

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারের লক্ষ্মীপুর গ্রামে মাটির নিচে এভাবে সড়ঙ্গ তৈরি করা হয়। পুলিশ বলছে মাদক সেবনের জন্য সুড়ঙ্গটি তৈরি করা হয়
ছবি: সংগৃহীত

বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা হয় বিশাল সুড়ঙ্গ। প্রবেশপথ ঢাকা হয়েছে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। অথচ এর ভেতরে রয়েছে ওঠানামার সিঁড়ি থেকে শুরু করে বিছানা-বালিশও। বিস্তারিত পড়ুন...

এমপিরা কেন স্থানীয় সরকারে ভাগ বসাতে চান

আশির দশকে হুসেইন মুহম্মদ এরশাদ যে উপজেলা পরিষদ গঠন করেছিলেন, সেটি ঠিকমতো কাজ করলে শাসনতান্ত্রিক বিকেন্দ্রীকরণ হতে পারত। কিন্তু সেটা হয়নি। কেবল উপজেলা নয়; জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভাগুলো আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির আদলেই রয়ে গেছে। বিস্তারিত পড়ুন...

কার হাতে কোন পুরস্কার

পুরস্কার হাতে তারকারা
কোলাজ

মঞ্চ সাজানো ছিল আলোয় আলোয়। বিনোদনজগতের তারকাদের উপস্থিতিতে ঝলসে উঠল মিলনায়তন। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোর রোশনাই, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, অর্জনের স্বীকৃতি, আর জমকালো পরিবেশনায় মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আয়োজন পরিণত হয়েছিল আনন্দযজ্ঞে। বিস্তারিত পড়ুন...